খাদ্য এবং পুষ্টি নিশ্চয়তায় পরাগ-সংযোগকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা (The Crucial Role of Pollinators in Food and Nutrition Security)
খাদ্য এবং পুষ্টি নিশ্চয়তায় পরাগ-সংযোগকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা (The Crucial Role of Pollinators in Food and Nutrition Security)
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 26 Jan 2025
গ্যালারি-তে আমি কয়েকটি কীট-পতঙ্গের ছবি দিয়েছি। ছবি তুলতে আমি ভালোবাসি, তবে ব্লগে এই ছবিগুলি প্রকাশ করার উদ্দেশ্য কেবলমাত্র কয়েকটি ছবির প্রদর্শন করা নয়, আশা করি এই ছবিগুলি (বাস্তবে খালি চোখে দেখলে আরও ভালো লাগে) এই কীট-পতঙ্গগুলি সম্বন্ধে পাঠক-পাঠিকাদের মনে কৌতূহল উদ্রেক করবে। আসলে অনেক সময় আমরা বিস্মৃত হই আমাদের বাস্তুতন্ত্রটি কি প্রকারে আমাদের সকল প্রয়োজনীয় দ্রব্যগুলি আমাদের প্রদান করে চলেছে, সেই বিষয়ে (অনুগ্রহ করে পড়ুন বাস্তুতন্ত্রের সেবা প্রদান এবং খাদ্য)।
কীট-পতঙ্গ, বিশেষত পরাগ বহনকারী বা পরাগ-সংযোগকারী কীট-পতঙ্গ (Pollinator), আমাদের খাদ্য উৎপাদনের জন্যে অপরিহার্য। যে সকল খাদ্যশস্য আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তার প্রায় ৭৫% পরাগ-সংযোগকারী প্রাণীদের উপর নির্ভর করে, এই সকল পরাগ-সংযোগকারী প্রাণীদের মধ্যে কীট-পতঙ্গ উল্লেখযোগ্য (About 75% of global food crop types depend on pollinators)। যদি কোনো কারণে এরা প্রকৃতি থেকে বিলুপ্ত হয় বা এদের বৈচিত্র্য বা সংখ্যা কমে যায়, তবে তার ফলে খাদ্য উৎপাদনের পরিমাণ হ্রাস পাবে, যে পরিমাণ পুষ্টি উপাদান ফসলগুলি থেকে আসত, ফলন হ্রাস পাওয়ায় পুষ্টি উপাদানগুলির সরবারহ স্বাভাবিক কারণেই সংকুচিত হয়ে পড়বে। এর ফলে আমাদের খাদ্য এবং পুষ্টি নিশ্চয়তার উপর নেতিবাচক প্রভাব পড়বে। এরা যে কেবলমাত্র উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে তা নয়, ফসলের গুণমানও বৃদ্ধি পায়।
একদিকে পরাগ-সংযোগকারী কীট-পতঙ্গদের সংখ্যা হ্রাস পেলে ফসল উৎপাদন হ্রাসপ্রাপ্ত হবে এবং এরফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি এরফলে পুষ্টি উপাদানগুলির পরিমাণও কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে এবং তা মানব স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটু উদাহরণ দিয়ে বিষয়টি বলি, ধরা যাক, কোনো এক স্থানে কুমড়ো চাষ করা হয়। এই ফসলটি উৎপাদনের জন্যে পরাগ-সংযোগকারী কীট-পতঙ্গদের প্রয়োজন হয়। এখন যদি এই পরাগবাহকদের বৈচিত্র বা সংখ্যা যে কোনো কারণেই কমে যায় তবে তার ফলে কুমড়ো গাছের পরাগ সংযোগ ব্যাহত হবে এবং স্বাভাবিকভাবেই উৎপাদন কম হবে। কম উৎপাদন হলে কৃষকের আয় কমে যাবে তা বলাই বাহুল্য। ১০০ গ্রাম কুমড়ো একটি নির্দিষ্ট পরিমান ভিটামিন এ (Vitamin A) ধারণ করে, সেই হিসেবে থেকে যত উৎপাদনের পরিমাণ ততই পুষ্টি উপাদানগুলির (যেমন, ভিটামিন এ) পরিমাণও হ্রাস পাবে।
এ স্থানে কয়েকটি উল্লেখযোগ্য পরাগসংযোগকারী কীট-পতঙ্গের কথা উল্লেখ করি, তবে বিষয়টি একটু সহজ হবে।

প্রথমেই মনে আসে মৌমাছি (Honey bee- Apis spp.) – আমাদের দেশে কিন্তু বেশ কয়েক প্রজাতির মৌমাছি পাওয়া যায় যেমন Apis mellifera, Apis cerana, Apis dorsata, Apis laboriosa ইত্যাদি। ফসলের মধ্যে এরা প্রধানত আপেল, আমন্ড (Almond), ব্লুবেরী (Blueberries), অ্যাভোকাডো (Avocado), শশা, কুমড়ো, মেলন (Melon), সর্ষে, তিল, লিচু, ক্রেনবেরি (Craneberry), ধোনে ইত্যাদির পরাগ সংযোগে সাহায্য করে। মৌমাছিরা সাধারণ পরাগায়নকারী (Generalist), মোটামুটি সকল প্রকার ফল, বাদাম এবং সবজি ফসলের পরাগসংযোগে অংশগ্রহণ করে , ফসলের ফলন এবং গুণমানে উল্লেখযোগ্য অবদান রাখে।
এরপর আসি বাম্বেল বি-র (Bumble bee- Bombus spp.) কথায়, যাকে আমরা ভ্রমর বলে চিনি। প্রধানত টম্যাটো, লঙ্কা, স্ট্রবেরী (Strawberries), ব্লুবেরী (Blueberries), লবঙ্গ (Clove) ইত্যাদি ফসলের পরাগসংযোগে ভ্রমর খুব কার্যকরী ভূমিকা পালন করে। বাম্বেল বি (Bumble bee) বিশেষভাবে “বাজ পরাগায়ন” (Buzz pollination) এ কার্যকরী, এরা যখন উড়ে বেড়ায়, কান পাতলে একটা বুউজজ জজজ বুউজজ জজজ শব্দ শোনা যায়, এর ফলে যে কম্পন সৃষ্টি হয় তারফলে গাছের যেমন টম্যাটো এবং লঙ্কার পরাগ নির্গত হয়। তাদের দৃঢ় দেহ (Robust body) এবং দীর্ঘ জিহ্বা (Proboscis) তাদের গভীর ফুলে প্রবেশ করতে দেয়।
ম্যাসন বি (Mason bee- Osmia spp.) ওপর এক গুরুত্বপূর্ণ পরাগ সংযোগকারী, এরা আপেল, নাসপাতি, চেরি (Cherries), আমন্ড, পিচ ইত্যাদি ফলের পরাগসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ম্যাসন বি-রা প্রারম্ভিক ঋতুর পরাগায়নকারী এবং উচ্চ পরাগায়ন দক্ষতার কারণে ফল বাগানের পরাগায়নের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
কার্পেন্টার বি (Carpenter bee- Xylocopa spp.) মূলত প্যাশনফ্রুট (Passionfruit), বেগুন এবং লেগুম জাতীয় ফসলের পরাগ সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্পেন্টার বি আকারে বড়, সলিটারি অর্থাৎ মৌমাছির মতন এরা সমাজবদ্ধ নয়, এরা বিশেষত বড় পাপড়ি (Large petals) এবং নলাকার আকৃতির (Tubular shape) বিভিন্ন ধরনের ফুলের পরাগায়ন করে।
প্রজাপতি (Butterfly) তো আমরা সকলেই দেখেছি, ফুলের উপর এরা যখন উড়ে বেড়ায় তখন তা বড়ই ভালো লাগে। এরাও কিন্তু পরাগায়নে সাহায্য করে, মূলত গাজর, পেঁয়াজ, বিভিন্ন ভেষজ উদ্ভিদ (Herb), এবং বন্য ফুল এদের দ্বারা উপকৃত হয়। প্রজাপতি হল গৌণ পরাগায়নকারী কিন্তু ভেষজ এবং ফুলের উদ্ভিদের পরাগায়নে অবদান রাখে, বিশেষ করে যাদের সমতল (Flat) বা গুচ্ছ ফুল (Clustered) রয়েছে। অপরপক্ষে বিভিন্ন মথ (Moth, Sphingidae পরিবারভুক্ত) তামাক, ইভিনিং প্রাইমরোজ (Evening primrose), ইয়ুক্কা (Yucca) এবং নানান ধরণের ফলের পরাগায়নে অংশগ্রহণ করে। মথ সাধারণত রাতে সক্রিয় থাকে এবং যে ফুলগুলি সন্ধ্যায় বা রাতে ফোটে তাদের পরাগায়ন করে। এগুলি নির্দিষ্ট রাত্রে প্রস্ফুটিত উদ্ভিদের পরাগায়নের জন্য গুরুত্বপূর্ণ।

আমি নিশ্চিত যে আমাদের মধ্যে অনেকেই হোভারফ্লাই (Hoverfly, Family: Syrphidae) চেনেন। এরা গাজর, ধোনে, সেলেরি (Celery), মৌরি ইত্যাদির পরাগায়নে সাহায্য করে। হোভারফ্লাই ছোট ফুল এবং ছাতার আকৃতির ফুলের গুচ্ছ (Umbel-shaped flower clusters) বিশিষ্ট উদ্ভিদের পরাগায়নের জন্য গুরুত্বপূর্ণ। তারা এফিডের (Aphid) প্রাকৃতিক শিকারী (Natural predators)।
লিফকাটার বি (Leafcutter bee- Megachile spp.) বা মেগাচিলিড বি (Megachilid bee) আলফালফা (Alfalfa), বিন (Beans), মেলন (Melon), বেরী (Berries) ইত্যাদির পরাগায়নে সাহায্য করে। বিটলদের মধ্যে, বিশেষত Nitidulidae পরিবারভুক্ত স্যাপ বিটল (Sap beetle), ম্যাগনোলিয়া (Magnolia), ওয়াটার লিলি (Water lilies), পপ (Pawpaw), কোকো (Cocoa) ইত্যাদির পরাগায়ন করে।

এছাড়াও আরও অনেক প্রজাতির কীট-পতঙ্গ (যেমন পিঁপড়ে, Halictidae পরিবারভুক্ত সোয়েট বি (Sweat bee) ইত্যাদি) রয়েছে, আর শুধু কীট -পতঙ্গ-ই নয়, অন্যান্য প্রাণী যেমন পাখি, বাদুড়, কয়েক প্রজাতির রোডেন্ট, ইত্যাদিরাও কিন্তু বিভিন্ন উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। সেই বিষয়ে পরে কখনও বিশদে উল্লেখ করবো।
বর্তমানে নানান কারণে, যেমন অপরিকল্পিত নগরায়নের ফলে এই সকল পতঙ্গদের বাসস্থানের অবক্ষয় (Habitat degradation), নিবিড় কৃষিকাজ (ফসলের বৈচিত্র্য হ্রাস পাওয়া, অনিয়ন্ত্রিত পরিমানে রাসায়নিক কীটনাশকের ব্যবহার ইত্যাদি) (Intensive agriculture), প্যাথোজেন এবং পরজীবীদের আক্রমণ (Pathogen and parasite burden), এবং জলবায়ুর পরিবর্তন (Climate change) ইত্যাদি, এই সকল উপকারী অপরিহার্য কীট-পতঙ্গরা অনেক স্থানে কমে যাচ্ছে। এদের প্রতি মনোযোগ দেওয়া একান্তভাবে অপরিহার্য, অন্যথায় আমাদের খাদ্য এবং পুষ্টির সংকট দেখা দেবে। কাজেই এদের সংরক্ষণ বাঞ্চনীয়।
স্থানীয় পরাগ সংযোগকারী কীট-পতঙ্গগুলিকে চিহ্নিতকরণ, তাদের পর্যবেক্ষণ করা এবং প্ল্যান্ট-পলিনেটর নেটওয়ার্ক গঠনের (Plant-Pollinator network) মাধ্যমে তাদের গুরুত্ব অধ্যয়ন, সমস্যা চিহ্নিত করা এবং সেই বিষয়গুলির সমাধানের জন্যে গবেষণা করা একান্ত প্রয়োজনীয়। এর পাশাপাশি এই সকল উপকারী পতঙ্গগুলির বিষয়ে জনসাধারণের মধ্যে, বিশেষত স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষা কার্যক্রম এবং নাগরিক বিজ্ঞান প্রকল্পগুলির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে, এমনকি তাঁদের পর্যবেক্ষণকে ডেটাবেসে অন্তর্ভুক্ত করে এদের সংরক্ষণ প্রচেষ্টায় মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করা যেতে পারে।
বি.দ্র. প্রবন্ধটি ১ম অক্টোবর ২০২৪ সালে আমার ব্লগে প্রথম প্রকাশিত হয়, পুনরায় প্রবন্ধটি এই সাইটে প্রকাশিত হলো।
Blogs
Our Latest Blogs
মৌমাছি পালন আমাদের দেশে প্রচলিত। ভারতীয় জ্ঞান ব্যবস্থায় (Indian Knowledge System) মধু উল্লেখযোগ্য স্থান গ্রহণ করেছে, খাদ্য উপকরণ এবং প্রধানত এর ঔষধিগুণের জন্যে। এখন এই ব্লগে এই বিষয়ে একটু আলোচনা করা যাক।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 7 May 2026
পূর্ববর্তী ব্লগটিতে আমি সুস্থায়ী খাদ্য ও পুষ্টি সুরক্ষায় ঐতিহ্যগত জ্ঞান কেন আবশ্যিক সেই বিষয়ে আলোচনা করেছি। সেখানে প্রধানত আমি কারণগুলিকে উল্লেখ করেছি, তবে বিশদে উদাহরণ সহযোগে সেগুলি বর্ণনার অবকাশ এখনও রয়েছে, সে বিষয়ে আমি পরে অবশ্যই লিখবো। বর্তমান ব্লগটিতে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কি কি উপায়ে সুস্থায়ী খাদ্য এবং পুষ্টি সুরক্ষায় এই ঐতিহ্যবাহী খাদ্যগুলি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আলোচনা করবো।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 27 Jan 2025
বর্তমান আলোচনায় প্রথম প্রয়োজন ঐতিহ্যগত জ্ঞান (বা Traditional Knowledge) কি সেটা বোঝা। ঐতিহ্যগত জ্ঞান বলতে বোঝায় সঞ্চিত জ্ঞান, অনুশীলন, দক্ষতা, উদ্ভাবন এবং প্রজ্ঞাকে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কোনো সম্প্রদায় বা সমাজের মধ্যে সময়ের সাথে সাথে প্রবাহিত হয়।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 27 Jan 2025
মাছে -ভাতে বাঙালী। খাদ্য নির্বাচনের সূত্র মেনেই জলবহুল বাংলায় অনাদিকাল থেকেই মাছ বাঙালীর খাদ্য হিসেবে গুরুত্ব পেয়েছে। মাছ চিরকালই বাঙালির রসনাকে তৃপ্ত করার পাশাপাশি পুষ্টি প্রদান করে এসেছে।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 27 Jan 2025
পূর্ববর্তী ব্লগে পরাগসংযোগকারী কীট-পতঙ্গ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম (অনুগ্রহ করে পড়ুন খাদ্য এবং পুষ্টি নিশ্চয়তায় পরাগ-সংযোগকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা)। বর্তমান ব্লগটিতে কীট-পতঙ্গ ছাড়া অন্য কয়েকটি প্রাণী নিয়ে আলোচনা করবো যারাও পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 27 Jan 2025
কীট-পতঙ্গ, বিশেষত পরাগ বহনকারী বা পরাগ-সংযোগকারী কীট-পতঙ্গ (Pollinator), আমাদের খাদ্য উৎপাদনের জন্যে অপরিহার্য। যে সকল খাদ্যশস্য আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তার প্রায় ৭৫% পরাগ-সংযোগকারী প্রাণীদের উপর নির্ভর করে, এই সকল পরাগ-সংযোগকারী প্রাণীদের মধ্যে কীট-পতঙ্গ উল্লেখযোগ্য।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 26 Jan 2025
ইতিপূর্বে খাদ্যের রূপান্তরের সম্বন্ধে একটি ব্লগে আমি সবিস্তারে আলোচনা করেছি। বর্তমানেও এর ধারা অব্যাহত। এর পিছনে একাধিক কারণ রয়েছে, যেমন অর্থনৈতিক উন্নতি বা আয় বৃদ্ধি, নগরায়ন, এবং অবশ্যই বিশ্বায়ন। বর্তমান আলোচনাটি আমি সীমাবদ্ধ রাখবো খাদ্য ব্যবস্থার উপরে বিশ্বায়নের প্রভাবের বিষয়ে।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 26 Jan 2025
আমরা আমাদের খাদ্যের দিকে একটু তাকাই, দেখবো খাদ্য উৎপাদন হচ্ছে, তা ব্যবহার হচ্ছে এবং অব্যবহৃত অংশ নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা সরলরেখার ন্যায় (Linear economy)। উৎপাদন-ব্যবহার-নষ্ট (Make-Take-Waste)। কিন্তু এই যে অংশটি ব্যবহার হচ্ছে না, তা উৎপাদন করতেও তো পয়সা লেগেছে। শুধু যে পয়সা লেগেছে, এমনটা নয়, জমি লেগেছে, জল লেগেছে, সার লেগেছে, আবার সেই অতিরিক্ত সার পরিবেশের উপর ঋণাত্মক প্রভাবও ফেলেছে - এ সকলই তো বৃথা গেলো, কোনো উপকার তো হলোই না, বরং অপকার হলো। কাজেই, এই উৎপাদন-ব্যবহার-নষ্ট (Make-Take-Waste) মডেলটি কার্যকরী হচ্ছে না। তবে কি করতে হবে? এই সরলরৈখিক সম্পর্কটিকে বৃত্তাকার সম্পর্কে (Circular economy) পরিণত করতে হবে।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 26 Jan 2025
আনদং থেকে সাড়ে ন'টার বাসে রওনা হয়ে পূর্ব সোলে (Dong Seoul) এসে পৌঁছলাম প্রায় দুপুর সোয়া এক'টায়। সেখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা রেস্তোরাঁ।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 26 Jan 2022
পূর্বের একটি ব্লগে আমি (বাস্তুতন্ত্রের সেবা প্রদান এবং খাদ্য) বাস্তুতন্ত্র কিরূপে আমাদের খাদ্য সংস্থান বিষয়ে পরিষেবা প্রদান করে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই ব্লগটিতে বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে যে খাদ্য সংকট উৎপন্ন হচ্ছে তার মোকাবিলা বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে কিরূপে করা সম্ভব তার উপর আলোচনা করবো।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 23 Jan 2025
'আঃ বড্ড দাম নিচ্ছ, তরকারীতে তো হাত দেওয়ার উপায় নেই গো'। খদ্দেরের অভিযোগ শুনে বিক্রেতা একগাল হেসে, 'আমরাও তো দাম দিয়ে কিনে আনি বাবু, কতটুকু আর লাভ থাকে! তবে মাল আমার এখানে এক্কেবারে টাটকা' এই বলে প্রয়োজনীয় সব্জিগুলি খদ্দেরকে গুছিয়ে দিয়ে দেয়।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 22 Jan 2025
পূর্বে একটি ব্লগে আমি বন্য প্রাণী ও উদ্ভিদের সংরক্ষিত স্থান, বিভিন্ন প্রকারের জঙ্গলের বিষয়ে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজ আলোচনা করবো এই জঙ্গলের বন্য প্রাণ নিয়ে।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 22 Jan 2025
পূর্বের ব্লগটিতে আমি বিভিন্ন প্রকার ফরেস্ট বা জঙ্গলের বর্ণনা করেছি। এই ব্লগটিতে আমি দক্ষিণ কোরিয়ার ফরেস্টের কয়েকটি ছবি দিলাম, বছরের বিভিন্ন সময় টেম্পারেট ফরেস্টের বিভিন্ন রূপ।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 22 Jan 2025
আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা জঙ্গলকে (ফরেস্ট/Forest) খুব ভালোবাসেন, প্রকৃতির হাতছানিতে, জীবজন্তু কিংবা উদ্ভিদের আকর্ষণে প্রায়ই, বা সপ্তাহান্তে, বেরিয়ে পড়েন জঙ্গলের উদ্দেশ্যে। আমার এই ব্লগের উদ্দেশ্য জঙ্গল সম্বন্ধে প্রাথমিক আলোচনা করা, বিভিন্ন প্রকার সংরক্ষিত স্থান (মূল উদ্দেশ্য- সংরক্ষণ), বিভিন্ন প্রকার জঙ্গলের (পরিবেশগত ভাবে) আলাদা আলাদা চরিত্র ইত্যাদি নিয়ে একটু চর্চা করা।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 22 Jan 2025
এবার একটু সরীসৃপ (Reptiles; class: Reptilia) প্রাণীদের দিকে দৃষ্টিপাত করা যাক। আনদং-র চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাঁদের সংগ্রহে অনেক সরীসৃপ প্রাণী এখানে প্রদর্শনের জন্যে রেখেছেন।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 22 Jan 2025
আনদং-এ আমাদের বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে, ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই একটি ছোট চিড়িয়াখানা রয়েছে। আমরা সপ্তাহান্তে প্রায়ই সেখানে যাই।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 22 Jan 2025
ইতিপূর্বে পুষ্টি সুরক্ষা ও খাদ্য সংস্থান সম্পর্কিত ৪ টি পর্ব লিখেছি, সেখানে মিলেট, শাক, ডাল ইত্যাদির বিষয়ে উল্লেখ করেছি। আজ এই পর্বে একটু অন্য প্রকারের খাদ্যের কথা উল্লেখ করবো, যা বহুলভাবে ব্যবহৃত হলেও অতটা পরিলক্ষিত হয় না। ফার্মেন্টেড ফুড (Fermented foods) বা সন্ধানীকৃত খাদ্য এবং পানীয়ের কথা বলছি।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
ঐতিহাসিক নীহাররঞ্জন রায় তাঁর 'বাঙালীর ইতিহাস' গ্রন্থে প্রাচীন বাংলায় বাঙালির খাদ্যতালিকায় ডালের অনুপস্থিতির কথা উল্লেখ করেছেন।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
বর্তমান পৃথিবীতে অন্যতম একটি সমস্যা হল 'মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি' (Micro-nutrient deficiency), যা অনেক সময় 'হিডেন হাঙ্গার' (Hidden hunger) বলেও পরিচিত।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
ভারতবর্ষ ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বৎসর হিসেবে ঘোষণা করার প্রস্তাব করেছিল, যা ফুড এবং এগ্রিকালচার অর্গানাইজেশন (Food and Agriculture Organisation of United Nations) ও জাতিসংঘের (United Nations) সাধারণ পরিষদ অনুমোদন করেছে (FAO events)। আমরা এই পর্বে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মিলেট নিয়ে আলোচনা করবো।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 17 Jan 2025
পুষ্টি সুরক্ষা এবং খাদ্য সংস্থান- পর্ব-১: সূচনা (Nutrition Security and Food – Part-1: Introduction)
বর্তমান ভারতবর্ষের তথা পৃথিবীর অন্যতম প্রধান সমস্যা হলো অপুষ্টি। ভারতবর্ষের দিকে দৃকপাত করলে, ক্ষুধা এবং পুষ্টি সংক্রান্ত সমসাময়িক কালে যে সকল প্রতিবেদন উঠে আসছে তার কোনোটিই যে অতি আশাপ্রদ নয় এ কথা বলাই বাহুল্য। স্বাধীন ভারতবর্ষে দেশবাসীর খাদ্য সুরক্ষা হেতু একাধিক প্রকল্পের প্রবর্তন হয়েছে।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 17 Jan 2025
খাদ্য থেকে পুষ্টি সংগৃহীত হয়, যার মাধ্যমে জীব প্রাণ ধারন করে। অতএব সকল জীবের ন্যায় মানুষের খাদ্য এবং পুষ্টির প্রয়োজনীয়তা অপরিহার্য। খাদ্য থেকে প্রাপ্ত শক্তি এবং খাদ্যগ্রহনের পর শারীরিক উপযুক্ততা জীবকে খাদ্য নির্ধারণে সহায়তা করে। আবার, আহার তালিকায় খাদ্যবস্তুর সংযোজন বা বিয়োজন হলো খাদ্যতালিকা বা আহারের রূপান্তর।
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 17 Jan 2025