Blog Details - Jibon Jatrar Journal

একটা ছোট্ট ট্রিপ মুম্বইতে (A short trip to Mumbai)

একটা ছোট্ট ট্রিপ মুম্বইতে (A short trip to Mumbai)

মহানগরী মুম্বই, ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন এসে পৌঁছলাম দুপুর প্রায় গড়িয়ে গেছে। এবার সোজা হোটেল। সাকিনাকা-তে আমাদের হোটেল, বিমানবন্দর থেকে বেশি দূরে নয়। আমাদের ফেরার ফ্লাইট সকালে, তাই এই জায়গাটা বেশ সুবিধার হলো আমাদের জন্যে। মুম্বই শহরে দীর্ঘদিন আমি কাটিয়েছি, কলেজের পাঠ শেষ করে কর্মসূত্রে এ শহরে আমি এসেছিলাম। মেস, বন্ধু ছেড়ে যেদিন এই শহরে পা রেখেছিলাম, পরিচিত বৃত্তের বাইরে আমি হঠাৎই একা হয়ে পড়েছিলাম। এই শহর আমাকে পরিণত হতে শিখিয়েছে, পেশাদারিত্বকে অনুভব করিয়েছে, বাস্তববোধকে দৃঢ় করেছে। তারপর অনেকটা দিন অতিবাহিত, এখন অন্য একটি শহরের বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই। অনেক দিন পরে আবার একটা কাজের জন্যে আসতে হয়েছে মুম্বইতে এবং সেই কাজের মধ্যে এক বা দুই দিন এই শহরটাকে (সপ্তাহান্তে স্বল্প দিনের বেড়ানোর মতন) আর একবার দেখে নেওয়া, স্মৃতিকে একটু ঝালিয়ে নেওয়া। দ্বিপ্রাহরিক আহার সারতে একটু দেরিই হয়ে গেলো। তবে আজ কোনো ব্যস্ততা নেই, শুধুই এদিক ওদিক ঘুরে, খাওয়া দাওয়া করে দিন কেটে গেলো।

পরের দিনটা কাটলো ব্যস্ততার মধ্যে। দিনের অনেকটা সময় ব্যস্ত থাকতে হলো নানা কাজে, মাঝে দ্বিপ্রাহরিক আহার সারলাম বান্দ্রায় এক পারসী মহিলার রেস্তোরাঁয়, তারপর বিকেলের দিকে এসে এলাম মেরিন ড্রাইভে (Marine drive)। কত লোক, কত গল্প, আর তারমধ্যেই মানুষ অবসর খুঁজে নেয় এখানে নিজের সাথে সময় কাটানোর। মুম্বইতে সন্ধ্যা নামে একটু দেরিতে, সন্ধ্যা নামার পর ফিরলাম হোটেলে। মেরিন ড্রাইভ থেকে বান্দ্রা-ওরলি সি লিংক (Bandra-Worli sea link) হয়ে সাকিনাকা আসার পথেই পড়বে হাজি আলি দরগা, নেহেরু প্লানেটোরিয়াম, নেহেরু সায়েন্স মিউজিয়াম। তবে এবার আর এসকল দর্শনীয় স্থানগুলি দেখার মতন সময় হলো না। বান্দ্রা-ওরলি সি লিংক পার হয়ে তারপর মিঠি নদীকে কখনো ডান দিক আবার কখনো বাঁ দিকে রেখে পৌঁছে গেলাম গন্তব্যে।

পর দিন,

আজ কোনো কাজ নেই, ঘুম ভাঙলো বেশ ভোরে। সকালে প্রাতঃরাশ সেরে বেরিয়ে পড়লাম দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া-র উদ্দেশ্যে (The Gateway of India)।

তৎকালীন ব্রিটিশ সম্রাট জর্জ পঞ্চম এবং রানী ম্যারির ভারতবর্ষে আগমনকে স্মরণীয় করে রাখতে তাঁর অভ্যর্থনার উদ্দেশ্যে নির্মিত হয় এই প্রবেশদ্বারতবে তা আজকের প্রস্তর ও কংক্রিট নির্মিত রূপে ছিল না। ১৯১৩ খ্রিস্টাব্দে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ১৯২৪ খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। ওই বৎসরই এটি সাধারণ জনগণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়। পরবর্তীকালে ১৯৪৮ খ্রিস্টাব্দের ২৮শে  ফ্রেব্রুয়ারি শেষ ব্রিটিশ সেনা দলটিও এই দ্বারের সামনে থেকে ভারতবর্ষ ছেড়ে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হয়। এখান থেকে যাবো এলিফ্যান্টা কেভ (Elephanta Cave)। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া-র সামনে যে জেটি বা ছোট বন্দরটি রয়েছে সেখান থেকে ফেরি ছাড়ে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এলিফ্যান্টা বা ঘাড়াপুড়ি দ্বীপের উদ্দেশ্যেসময় নেয় প্রায় এক ঘন্টা। ব্যাসল্ট পাথর খোদিত গুহাগুলি এবং হিন্দু ও বৌদ্ধ ভাস্কর্যগুলি এই দ্বীপের মূল আকর্ষণ। ফেরী থেকে নামার পরকিছুটা পথ  হেঁটে১২০ টি সিঁড়ি অতিক্রম করে পৌঁছতে হয় মূল গুহাটির সম্মুখে। একটি টয় ট্রেন রয়েছে ফেরী ঘাট থেকে সিঁড়িগুলির সামনে পৌঁছে দেওয়ার জন্যে। পথের দুদিকে পসরা সাজিয়ে দোকানিরা বসে রয়েছেনরয়েছে অনেক রেস্তোরাঁ। পুরাতত্ব বিভাগের মতে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে দ্বীপটিতে প্রথম মানব বসতি গড়ে ওঠেপ্রথমে হীনযান বৌদ্ধ এবং তার পরে হিন্দুরা এস্থানে আসেন।  চতুর্থ শতকের ক্ষাত্রপদের (শক) সময়ের কিছু মুদ্রা এখানে আবিষ্কৃত হয়পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের দলিলে এস্থানের উল্লেখ থাকলেও বিশেষ কিছুই উল্লেখিত নেই। কিছু ঐতিহাসিকদের মতে এই গুহাগুলি সপ্তম শতাব্দীতে বা তারপর রাষ্ট্রকূটরা নির্মাণ করেছিলেন। তবে ভারতীয় পুরাতত্ব বিভাগ এবং UNESCO অনুসারে গুহাগুলি পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে নির্মিত হয়। কারোর মতে গুহাগুলি গুপ্ত সাম্রাজ্যের সাময়িক আবার কারোর মতে এগুলি কালাচুরি বংশের দ্বারা নির্মিত। পূর্বেই বলেছি যে পাথর খোদাই করে গুহাগুলি নির্মিত হয়েছেসমদর্শী স্তম্ভগুলির উপরে রয়েছে বিশালাকার পাহাড়। 

গুহার অভ্যন্তরে রয়েছে মন্দিরের মূল মণ্ডপ আর তার চারপাশে পাথর খোদাই করে নির্মাণ করা হয়েছে ভগবান শিবের নানান রূপসদাশিব-ত্রিমূর্তিগঙ্গাধরঅর্ধনারীশ্বরযোগীশ্বরনটরাজকল্যাণসুন্দরকৈলাশ পর্বত এবং রাবণ-অনুগ্রহের ভাস্কর্য। প্রণাম করলাম ভগবানকেআর প্রণম্য তাঁর রূপ প্রণেতা। এরপরের দ্রষ্টব্য ক্যানন হিল। এগুলির নির্মাণকার্য অসম্পূর্ণআবার কিছুটা ধ্বংসপ্রাপ্ত এবং পুনর্নির্মিত। এরপর রয়েছে  স্তুপা হিলযা থেকে এখানে বৌদ্ধদের আগমন ধারণা করা হয়।

এবার ফিরে চলা, তবে ফেরার পথে একটি রেস্তোরাঁয় দোসা সহযোগে আহার সারলাম। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া তে ফিরে এসে চললাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। এখন থেকে প্রায় সোয়া দুই কিলোমিটার পথ, বিকেল বেলা, কাজেই হেঁটেই চললাম, তাজ হোটেল, লিওপোল্ড কাফে, নারিম্যান পয়েন্ট হয়ে হাঁটতে হাঁটতে মেরিন ড্রাইভ, যার পোশাকি নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস রোড। বেশ কিছুক্ষণ বসে থাকা সাগরপাড়ে আর তারপর আবার পথ চলা গিরগাঁও চৌপাটির উদ্দেশ্যে। পাও ভাজি, চা ইত্যাদির সাথে সন্ধ্যেটা কাটিয়ে এবার ফেরা সাকিনাকা তে, আমাদের হোটেলে।

পরের দিন, সকাল ১১ টার মধ্যে আমাদের কাজ শেষ হলে আমরা গেলাম খারে অবস্থিত রামকৃষ্ণ মিশনে। মিশন ঘুরে, মহারাজের সাথে কথা বলে ওখানেই সারলাম আজকের আহার। আহারান্তে প্রণাম সেরে ফিরে এলাম হোটেলে। একটু বিশ্রাম নিয়ে পড়ন্ত বিকেলে গেলাম জুহু বিচে। জুহু বিচ আমাদের হোটেল থেকে বেশি দূরে নয়, ৯-১০ কিলোমিটার হবে, যেতে বেশি সময় লাগে না। অনেক ছোট ছোট রেস্তোরাঁ রয়েছে বিচের ধারে। বেশ কাটলো আজকের দিন।

কাল ভোরে ফেরার ফ্লাইট।

জুন, ২০১৯

বি. দ্র. এই ভ্রমণ কাহিনীটি প্রথম আমার ব্লগে ১৪ই অগাস্ট ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। পুনরায় ভ্রমণ কাহিনীটি এই সাইটে প্রকাশিত হলো।

সম্পত ঘোষ (Sampat Ghosh)

Travel & Travelogue Blogs

Our Latest Travel & Travelogue Blogs

জব্বলপুর ভ্রমণ (Jabalpur Travel)

দীর্ঘদিন অনবরত কাজ করে বেশ হাঁফিয়ে উঠেছিলাম, অনেক দিন পর রাখী বা রক্ষাবন্ধনের ছুটি পাওয়া গেলো, পরদিন আবার রবিবার, কাজেই পরপর দু'দিন কর্মবিরতি, ঠিক করলাম জব্বলপুর থেকে ঘুরে আসবো।.....

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 22 September 2025
সিঙ্গাপুর: পর্ব-২ (Singapore: Part-2)

বন্ধুদের সাথে ঠিক করলাম, সম্মেলনের শেষ দিনে শেষ হওয়ার পর আমাদের হাতে কয়েক ঘন্টা সময় থাকবে, সেই সময় আমরা একটু ঘুরে দেখবো শহরটা। তবে একদিন একটু পর্যন্ত দুপুরে ঘুরে এলাম চাঙ্গি এয়ারপোর্ট। এই বিমানবন্দরটির মধ্যে রয়েছে একটি ট্রপিকাল ফরেস্টের ছোট সংস্করণ, যা অবশ্যই একটি মনোমুগ্ধকর দ্রষ্টব্য।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 4 Feb 2025
সিঙ্গাপুর: পর্ব-১ (Singapore: Part-1)

পূর্বে একাধিকবার উল্লেখ করেছি আমার ভ্রমণ অধিকাংশ সময়েই কর্মসূত্রে। এর একটা অসুবিধা হলো, ওই স্থানের অনেক দ্রষ্টব্য আমার সময়ের সংক্ষিপ্ততায় দেখা হয়ে ওঠেনা, আবার সুবিধা হলো, এমন কিছু দ্রষ্টব্য, বিশেষত ওই স্থান সম্পর্কিত এমন কিছু তথ্য (যা সম্পর্কে আমার আগ্রহ রয়েছে) জানা যায় বা আমার দেখা হয় যা হয়তো কেবলমাত্র পর্যটক হয়ে এলে দেখা হয়ে উঠতো না। গতবৎসর জুন মাসে একটি বিজ্ঞান সম্মেলনে যোগদান করতে গিয়েছিলাম সিঙ্গাপুরে, আর এই ভ্রমণ কাহিনীটি সেই বিষয়ে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 3 Feb 2025
রাজমহল: পর্ব-২ (Rajmahal: Part-2)

ঘুম ভাঙলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের শব্দে। বাইরে তখন খুবই কুয়াশা, হোটেলের ঘরের কাঁচের জানলা বাষ্পে পূর্ণ, কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না, অবশেষে জানলা খুলে কুচকাওয়াজ দেখছিলাম। তারপর প্রস্তুত হয়ে আমরা আমরা বেরোলাম স্থানীয় বিভিন্ন দ্রষ্টব্যস্থান গুলির উদ্দেশ্যে। গতকাল ছিল ঐতিহাসিক ভ্রমণ, আর আজ আমরা সাক্ষী থাকবো প্রাগৈতিহাসিক কালের কিছু নিদর্শনের। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
রাজমহল: পর্ব-১ (Rajmahal: Part-1)

মালদার নিকট মানিকচক ঘাট থেকে ভেসেলে গঙ্গা পার হয়ে আমরা পৌঁছলাম রাজমহল ঘাটে, তখন প্রায় ১'টা বাজে। মালদা ভ্রমণের পর এবার আমরা রাজমহল ঘুরব। ঝাড়খন্ড রাজ্যের সাহিবগঞ্জ জেলায় রাজমহল অবস্থিত, যা একদা মাল-পাহাড়িয়া উপজাতির গোষ্ঠী মাল রাজা শাসন করতেন। সকালে হোটেল থেকে প্রাতঃরাশ সেরেই বেরিয়েছিলাম আমরা।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
মালদা: পর্ব-৩ (Malda: Part-3)

হাবশী বংশের পরে বাংলার শাসনভার ন্যস্ত হয় হুসেন শাহী বংশের (১৪৯৪ থেকে ১৫৩৮ খ্রিস্টাব্দ) উপর। আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা।  বড়ো সোনা মসজিদ বা বারদুয়ারী মসজিদের নির্মাণ কার্য আলাউদ্দিন হুসেন শাহের সময়কালে আরম্ভ হলেও নির্মাণকার্যটি শেষ হয় নাসিরুদ্দিন নসরৎ শাহের আমলে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
মালদা: পর্ব-২ (Malda: Part-2)

গতকাল রেডিওতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো বেশ ভোরে। হোটেলে প্রাতঃরাশ সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত। আমরা পৌনে ন'টার মধ্যে প্রাতঃরাশ সেরে ন'টা নাগাদ বেরিয়ে পড়লাম। গতকালই আমি অটো-র জন্যে বলে রেখেছিলাম। সঠিক সময়ে আমাদের অটো চালক দাদা এসে গিয়েছিলেন। বর্তমানে মালদা শহরের দক্ষিণে গৌড় এবং উত্তরে রয়েছে পাণ্ডুয়া।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
মালদা: পর্ব-১ (Malda: Part-1)

সকাল ন'টায় কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট সঠিক সময় বিকাল ৩টে-তে মালদা টাউন পৌঁছলো। আর আমরা এসে পৌঁছলাম অতীতের মহানগর গৌড়ে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৬-পাটায়া (Thailand: Part-6-Pattaya)

আজ একটু বেলা করেই উঠলো সবাই। গত কয়েকদিন ধরে বেশ ভোর ভোরই উঠতে হচ্ছিলো সকলকে, আজ একটু বেশিক্ষন বিছানায় কাটানো যাচ্ছে, বেশ লাগছে। গতকাল একটি ফটো আমরা গাড়িতে ফেলে এসেছিলাম, তাই রুডিকে ফোন করে অনুরোধ করলাম সে যেন গতকালের গাড়িটিই আমাদের জন্যে আজকে পাঠায়, সেটিতেই আমরা যাবো পাটায়া।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৫-ব্যাংকক (Thailand: Part-5-Bangkok)

আজ আমাদের ব্যাঙ্কক ঘোরার প্রথম দিন। প্রথমে আমরা যাবো ম্যাকলং রেলস্টেশনে (Maeklong Station)। রেললাইনের দু'পাশে পসরা সাজিয়ে বাজার বসেছে।  ট্রেনটি যখন আসে দোকানগুলির উপর থেকে চাঁদোয়াগুলি সরিয়ে নেওয়া হয়, সংকীর্ণ লাইনটি বেয়ে রেলগাড়িটি স্টেশনে আসে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৪-ফুকেট থেকে ব্যাংকক (Thailand: Part-4-Phuket to Bangkok)

আজও ঘুম ভাঙলো ভোর ৫ টায়। আসলে থাইল্যান্ড সময় দক্ষিণ কোরিয়ার সময়ের থেকে ২ ঘন্টা পিছিয়ে, আমার বায়োলজিক্যাল ক্লক অনুসারে আমি বাড়িতে সকাল ৭ টায় উঠি, কাজেই এখানে তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যাচ্ছে। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৩-ফুকেট থেকে বিভিন্ন দ্বীপ (Thailand: Part-3- Islands near Phuket)

আজ খুব ভোরে, প্রায় ৫ টা নাগাদ, ঘুম ভেঙে গিয়েছিলো। বাইরে তখনও অন্ধকার, বারান্দায় এসে বসলাম, একটু পরে আলো ফুটবে। বেশ ভালো লাগে ভোর হওয়া দেখতে। ৬টা নাগাদ সবাইকে ডেকে দিলাম, প্রাত্যহিক কাজ সেরে ফ্রেশ হয়ে চা-বিস্কুট খেয়ে আমরা অপেক্ষা করছিলাম। সাড়ে সাতটায় গাড়ি এলো আমাদের নিয়ে যেতে। আজ আমরা অনেকগুলি দ্বীপ ঘুরে দেখবো, সমুদ্র যাত্রা, সমুদ্রস্নান সবই হবে, কাজেই বাড়ি থেকে স্নান সেরে নেওয়ার প্রয়োজন ছিল না।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-২-ফুকেট (Thailand: Part-2-Phuket)

অন্তর্দেশীয় বহির্গমন বিমানবন্দরের তিনতলায় অবস্থিত। পূর্বেই বলেছি এবার আমাদের যাত্রা ফুকেটের উদ্দেশ্যে। বিমানবন্দরে নির্দিষ্ট বিমানের কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে, নিরাপত্তা পরীক্ষার পর যখন নির্দিষ্ট দ্বারের সামনে এসে পৌঁছলাম তখন হাতে বেশ কিছুটা সময় ছিল। মা বাবা'রা কলকাতা থেকে অনেক মিষ্টি নিয়ে এসেছিলেন, কয়েকটির সদ্গতি করে বিমানে চড়লাম।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-১ (Thailand: Part-1)

প্রায় দীর্ঘ সাড়ে তিন বৎসর পর কয়েকদিনের ছুটিতে সপরিবারে গিয়েছিলাম থাইল্যান্ড। আগামী কয়েকটি পর্বে আমি আমাদের এই ভ্রমণ কাহিনীটি বিস্তারিত লিখব। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
উহান ডাইরি (Wuhan Diary)

উহান আজ বিশ্ববাসীর কাছে খুব পরিচিত নাম। কোভিড-১৯ এই শহরেই প্রথম সংক্রামিত হয়েছিল। আমার এই শহরের সাথে পরিচয় তার কিছু পূর্বে, ২০১৮ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। একটি বিজ্ঞান সম্মেলনে যোগদান করতে ওই বছর মে মাসে আমি উহান শহরে যাই।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 23 Jan 2025
শঙ্করপুর (Shankarpur)

২০১৭ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম তাজপুর-শঙ্করপুর-দীঘা বেড়াতে। তাজপুর বেড়ানোর অভিজ্ঞতা সম্বন্ধে একটি ব্লগ আমি পূর্বে লিখেছি। আজকের ব্লগে আমি শঙ্করপুর বেড়ানোর অভিজ্ঞতা লিখবো। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
বালাঘাটের অদূরে ঐতিহাসিক স্থান লাঞ্জি (Lanji: A historical place near Balaghat)

বৈচিত্র্যময় ভারতবর্ষের মৃত্তিকার প্রতিটি কণায় কান পাতলে শোনা যায় তার ইতিহাস, লোকসংস্কৃতি, আর দর্শন। এই বৈচিত্র্যময়তার সাথে একাত্মতা অনুভব করেই আমরা সেইস্থানের মাহাত্ম্য অনুধাবন করি।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
সোবেকসান ট্রেক (Sobaeksan trek)

আমি যে খুব ট্রেকিং প্রিয় মানুষ তা নয়, তবে বিগত কয়েক বৎসর ধরে, মানে আমার দক্ষিণ কোরিয়ায় বসবাসের সময়কালের মধ্যে, বৎসরান্তে একবার গবেষণাগারের সকলের সাথে আমি কোনো না কোনো পর্বতে হাইকিং করতে যাই। করোনা মহামারীর পূর্বে ২০১৯ সালের ডিসেম্বর মাসে গিয়েছিলাম সোবেকসানে (সোবেক পর্বতে, কোরিয়ান 'সান' শব্দটির অর্থ পর্বত), আবার ২০২২ সালের ডিসেম্বর মাসেও আমরা গিয়েছিলাম ওই পর্বতে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
ইতিহাসের পটভূমিতে রাজগীর: ফিরে দেখা (Rajgir in the Background of History: A travelogue )

এ ভ্রমণ বৃত্তান্ত আমার ছোটবেলার, আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। বাবার এক বন্ধুর পরিবারের সাথে আমরা গিয়েছিলাম রাজগীর। বাবাকে কখনওই বেড়ানোর দীর্ঘ পরিকল্পনা করতে দেখিনি, হঠাৎ করেই ঠিক করে ফেলতেন, কখনও টিকিট কেটে এনে বাড়িতে এসে আমাদের নিয়ে রওনা হতেন।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
একটা ছোট্ট ট্রিপ মুম্বইতে (A short trip to Mumbai)

মহানগরী মুম্বই, ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন এসে পৌঁছলাম দুপুর প্রায় গড়িয়ে গেছে। এবার সোজা হোটেল। সাকিনাকা-তে আমাদের হোটেল, বিমানবন্দর থেকে বেশি দূরে নয়। আমাদের ফেরার ফ্লাইট সকালে, তাই এই জায়গাটা বেশ সুবিধার হলো আমাদের জন্যে। মুম্বই শহরে দীর্ঘদিন আমি কাটিয়েছি, কলেজের পাঠ শেষ করে কর্মসূত্রে এ শহরে আমি এসেছিলাম।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
তাজপুরের জীবনধারা আর উন্নয়ন: একটি ভ্রমণ কাহিনী (Livelihood and Development of Tajpur: A travelogue)

পূর্ব মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত তাজপুর পশ্চিমবঙ্গের সৈকত পর্যটনের তুলনামূলক নতুন সংযোজন। দ্বাদশ পরিকল্পনা অনুসারে পশ্চিমবঙ্গের অন্তর্গত যে চারটি পর্যটন বর্তনী (Circuit) শনাক্তকরণ  করা হয়েছিল তার মধ্যে প্রথমটি সৈকত কেন্দ্রিক (দীঘা -শঙ্করপুর - তাজপুর  - জুনপুট - মন্দারমনি) আর আমাদের গন্তব্য তাজপুর, জেলে বসতির উপর আধারিত এই পর্যটন কেন্দ্র।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
মুর্শিদাবাদ ভ্রমণ-পর্ব-২ (Murshidabad-Part-2)

সিরাজের মৃত্যুতে অবসান হল আফসার বংশের, ভারতবর্ষের ভাগ্যাকাশে নেমে এলো সূর্যাস্ত। শুরু হল মীর জাফর বংশ, ইতিহাসে যা নাজাফী বংশ বলে পরিচিত। ২৪ শে জুন ১৭৫৭ খ্রিষ্টাব্দে যখন পলাশির যুদ্ধ শেষ হয় আর ২৯শে জুন মীর জাফর মুর্শিদাবাদের সিংহাসনে বসেন, রবার্ট ক্লাইভ যথার্থই বলেছিলেন এই জয় তাঁর নয় বরং এই জয় মীর জাফরের।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
মুর্শিদাবাদ ভ্রমণ-পর্ব-১ (Murshidabad-Part-1)

পড়ন্ত বেলাতেই এসে উপস্থিত হলাম অতীতের মহানগরী ‘মুক্সুবাদ’-এ। নগরীর বাঁ দিক দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, এই নগরের উত্থান তাকে ঘিরেই। নদীপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হেতুই মোঘল সম্রাট ঔরঙ্গজেব নিযুক্ত তৎকালীন বাঙলা, বিহার আর উড়িষ্যার সুবেদার (পরবর্তীকালে ‘নবাব নাজিম’) মুর্শিদকুলী খাঁ ঢাকা থেকে ভাগীরথীর উপকণ্ঠে মুক্সুবাদে রাজধানী স্থানান্তরিত করেন, তাঁর নামানুসারে নগরের নাম পরিবর্তিত হয়ে হল মুর্শিদাবাদ, সূচনা হল ভারতবর্ষের এক নতুন ইতিহাসের।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
বোলপুর শান্তিনিকেতন (Bolpur Santiniketan)

সকাল ১০ টা ১০ র শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া ছেড়ে যখন শান্তিনিকেতন পৌঁছালো তখন বেলা প্রায় সাড়ে বারোটা। বাইরে বেরিয়ে টোটো ধরে হোটেল পান্থনিবাসে পৌঁছলাম প্রায় দেড়টা নাগাদ।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
পাঁচমাড়ি (Pachmarhi)

সময়ের অপ্রতুলতা জীবনধারণের সবক্ষেত্রে উপলব্ধি করলেও, বোধহয় সর্বাধিক প্রকট হয়ে ওঠে দৈনন্দিন ব্যস্ত জীবনের মধ্যে ভ্রমণের সময় অনুসন্ধানে। পাঁচমাড়ি ভ্রমণের সময়েও এর ব্যতিক্রম হয়নি।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 13 Jan 2025
ইয়ংদক ক্র্যাব ভিলেজ এবং সামুদ্রিক খাদ্য (Yeongdeok Crab Village and Seafood)

আনদং বিশ্ববিদ্যালয় থেকে ইয়ংদেওক বা ইয়ংদক (Yeongdeok, South Korea) সমুদ্র সৈকতের দূরত্ব ৫৫-৬০ কিলোমিটারের মতন, সময় লাগে ঘন্টা খানেক। অপূর্ব সুন্দর সৈকতের পাশাপাশি ইয়ংদক বিখ্যাত তার মৎস বন্দর আর বিশেষত কাঁকড়ার জন্যে। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 13 Jan 2025
হরিদ্বার (Haridwar )

যখন হরিদ্বার পৌঁছলাম ‘হর কি পাউরি’ ঘাটে সন্ধ্যারতি শুরু হয়ে গিয়েছে। ব্রহ্মকুণ্ডের সামনে প্রথমে মাতা গঙ্গার বন্দনা আর তারপর পুরোহিতগণ নদীমাতৃকার উদ্দেশ্যে আরতি করেন, অগণিত ভক্ত সেই মঙ্গলারতি দর্শন করে নিজেদের ধন্য মনে করেন।........

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 13 Jan 2025