Blog Details - Jibon Jatrar Journal

থাইল্যান্ড: পর্ব-২-ফুকেট (Thailand: Part-2-Phuket)

থাইল্যান্ড: পর্ব-২-ফুকেট (Thailand: Part-2-Phuket)

পূর্ববর্তী পর্বটি পড়ার জন্য ক্লিক করুন থাইল্যান্ড: পর্ব-১

অন্তর্দেশীয় বহির্গমন বিমানবন্দরের তিনতলায় অবস্থিত। পূর্বেই বলেছি এবার আমাদের যাত্রা ফুকেটের উদ্দেশ্যে। বিমানবন্দরে নির্দিষ্ট বিমানের কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে, নিরাপত্তা পরীক্ষার পর যখন নির্দিষ্ট দ্বারের সামনে এসে পৌঁছলাম তখন হাতে বেশ কিছুটা সময় ছিল। মা বাবা’রা কলকাতা থেকে অনেক মিষ্টি নিয়ে এসেছিলেন, কয়েকটির সদ্গতি করে বিমানে চড়লাম। আমাদের সিটগুলি ছিল একেবারে পিছনে। এতে একটা সুবিধা হয়েছিল যে শৌচাগারটি ছিল কাছেই, যদিও তা আমাদের এবারের যাত্রায় বিশেষ প্রয়োজন হয়নি তবে সাথে বয়স্ক লোক থাকলে শৌচাগার হাতের কাছে থাকলে ভালো হয়। মাত্র দেড় ঘন্টার বিমান যাত্রা ব্যাঙ্কক থেকে ফুকেট। বিমান কর্তৃপক্ষ সংক্ষিপ্ত প্রাতঃরাশ হিসেবে একটি মিষ্টি বান রুটি আর কফি (অথবা চা) দিয়েছিলেন। সাদা মেঘের মধ্যে দিয়ে লুকোচুরি খেলতে খেলতে বিমান প্রায় সমুদ্রকে স্পর্শ করে তার রানওয়েতে সঠিক সময়ে বেলা ৯ টা বেজে ৩৫ মিনিটে অবতরণ করলো।

ফুকেট পর্বতময় রেনফরেস্টে ঘেরা থাইল্যান্ডের দক্ষিণভাগে আন্দামান সাগরে অবস্থিত দেশটির সর্ববৃহৎ দ্বীপ যা তার সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই সমুদ্রসৈকত উপভোগ করতে এখানে আসেন। বিমানবন্দরের বাইরে এসে দেখা মিললো এক মহিলার সাথে, আমাদের জন্যে অপেক্ষা করছিলেন। ১০ মিনিটের মধ্যেই আমাদের ভ্যান এসে হাজির হলো এবং সাথে আমাদের গাইড বন্ধু পান্যা। মালপত্র যথাস্থানে উঠিয়ে আজ এই ফুকেট শহর ঘুরে দেখবো আমরা। আমাদের প্রথম গন্তব্য পুরাতন ফুকেট শহর। পূর্বের ব্লগে এই দেশটির ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে জানিয়েছিলাম আয়ুত্থায়া সাম্রাজ্যের সময়ে এদেশের সাথে বৈদেশিক বিশেষত পর্তুগিজদের ব্যবসায়িক  সম্পর্ক স্থাপিত হয়েছিল। পুরাতন নগরের স্থাপত্যে সেই পর্তুগিজ ঘরানা বিশেষভাবে লক্ষ্যণীয়। শুধু তাই নয়, এখানে পর্তুগিজ স্থাপত্যের পাশাপাশি চৈনিক স্থাপত্যরীতিও কিন্তু চোখে পড়ার মতন। অসংখ্য ক্যাফে, আর চাইনিজ রেস্তোরাঁ রয়েছে এই স্থানে। আমি যখন চীনে গিয়েছিলাম তখন ফলের দোকানে দুরিয়ান (Durian) দেখেছি, বর্তমানে দক্ষিণ কোরিয়ার যে শহরে আমি থাকি সেখানে একটি এশিয়ান মার্ট গড়ে ওঠায় সেখানেও এই ফলটি প্রায়ই পাওয়া যায় তবে কখনও তা খাইনি। পুরাতন ফুকেট নগরের রাস্তায় ঘুরতে ঘুরতে প্রথবারের জন্যে এই ফলটির স্বাদগ্রহণ করলাম আমরা। এটি খেতে ভালো বা মন্দ কিরূপ, তা আমি এস্থানে উল্লেখ করবো না কারণ প্রতিটা ফল তার স্বাদে স্বতন্ত্র এবং স্থানীয় মানুষদের কাছে তা খুবই উপাদেয়। প্রায় ঘন্টা দেড়েক কোথা থেকে কেটে গেলো বুঝতেই পারলাম না।

এবার আমাদের মধ্যাহ্ন ভোজন সারতে হবে। বেলা প্রায় ১ টা বাজে। আমাদের গাইডবন্ধুটি একটি রেস্তোরাঁয় আমাদের খাওয়ানোর জন্যে নিয়ে যাওয়ার স্থির করেছিলেন।  কিন্তু আমার মনে হলো গতরাতে সবাই জেগে বিমানযাত্রা করেছে, দুই জায়গায় প্রাতঃরাশ হয়েছে বটে কিন্তু ভারতীয় খাবার সবাই আজকে পছন্দ করবে, থাই খাবার পেট ভরে কতটা খেতে পারবে তা নিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম না। তাই আমি তাঁকে ভালো একটি ভারতীয় রেস্তোরাঁতে নিয়ে যেতে অনুরোধ করলাম। একটু দুঃখ পেলেও উনি ব্যাপারটা বুঝলেন। আমরা একটি ভারতীয় রেস্তোরাঁতে পৌঁছলাম। আমাদের খাবার ছিল খুবই সাধারণ, ভাত, ডাল, মাছের ঝোল (কারি), পেঁয়াজ-টোম্যাটো-ঢ্যাঁড়শ ভাজা, বাড়িতে পাতা দই- এই দিয়ে সবাই খাওয়া-দাওয়া সারলো। রেস্তোরাঁটি একজন পাঞ্জাবী ভদ্রলোকের। গল্প করছিলেন কোভিড প্যানডেমিকের (Covid pandemic) ফলে কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে পর্যটন নির্ভর শিল্প।

আমাদের পরবর্তী গন্তব্য ‘ওয়াট চালং’ (Wat Chalong) বা চালং মন্দির (থাই ভাষায় ‘ওয়াট’ (Wat) শব্দটির অর্থ মন্দির)। এর প্রকৃত নাম ‘ওয়াট চাইয়াথারারাম’ (Wat Chaiyathararam)। ঊনবিংশ শতকে নির্মিত এই বুদ্ধ মন্দিরটি ফুকেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। ভগবান বুদ্ধের পাশাপাশি স্থানীয় মানুষ ও পর্যটকরা লুয়াং ফো চাম (Luang Pho Cham) এবং লুয়াং ফো চুয়াং (Luang Pho Chuang) নামক দুইজন বৌদ্ধ সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে মন্দিরটি দর্শন করতে আসেন। ঔষধি গাছ সম্পর্কিত এঁদের জ্ঞানভাণ্ডার ছিল অপরিসীম এবং এঁরা স্থানীয় মানুষকে ১৮৭৬ খ্রিস্টাব্দে চাইনিজ বিদ্রোহের বিরুদ্ধে নেতৃত্বও দিয়েছিলেন, তাই আজও এ দেশের  মানুষের কাছে পূজনীয়। সাম্প্রতিকতম মন্দিরটি ৬০ মিটার উঁচু এবং এই মন্দিরটিতে ভগবান বুদ্ধের দেহের একটি হাড় সংরক্ষিত রয়েছে। একেবারে উপরের তলায় পৌঁছলে ছাদ থেকে সমগ্র প্রাঙ্গণটির একটি অপরূপ ছবি দেখা যায়।

তিনতলা এই মন্দিরটিতে প্রবেশ করে সিঁড়ি ধরে উঠতে উঠতে দেখা যায় দেওয়ালের গাত্রে একের পর এক চিত্র নির্মিত হয়েছে। ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী শিল্পী তাঁর কল্পনায় তুলে ধরেছেন। একটি চিত্র আমার চোখকে আকৃষ্ট করেছিল, চিত্রটিতে দেখা যাচ্ছে ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের ক্ষুধা-তৃষ্ণা নিবৃত্তির জন্যে একটি বানর জঙ্গল থেকে মধুপূর্ণ মৌচাক আহরণ করে এনেছে আর একটি হাতি বাঁশের পাত্রে জল এনেছে (নিম্নের একেবারে ডানদিকের নিচের ছবিটি লক্ষ্য করুন)।

একেবারে উপরের তলায় পৌঁছলে ছাদ থেকে সমগ্র প্রাঙ্গণটির একটি অপরূপ ছবি দেখা যায়।

প্রাঙ্গণে একটি ইট নির্মিত চুল্লীর ন্যায় আবদ্ধ স্থান রয়েছে (নিম্নের একেবারে ডানদিকের নিচের ছবিটি লক্ষ্য করুন), ভগবানের উদ্দেশ্যে যে শব্দবাজি ফাটানো হয় তা এর মধ্যে ফাটাতে হয়, উন্মুক্ত পরিবেশে নয়। এর ফলে বাজির আগুন অন্যত্র ছড়িয়ে পরে দুর্ঘটনা ঘটে না, আবার পরিবেশের দূষণও কিয়দংশ কম হয়।

এ স্থান থেকে চোখ পড়বে দূরে পাহাড়ের উপরে ধ্যানমগ্ন শাক্যমুনি যা ‘বিগ বুদ্ধা’ (Big Buddha) বলে পরিচিত, আমাদের পরবর্তী গন্তব্য।

চালং মন্দিরের ছাদ থেকে দূরে নাকার্ড (Nakkerd hill) বা নাগাকার্ড (Nagakerd hill) পাহাড়ের উপরে ভগবান বুদ্ধের যে মূর্তিটি দেখেছিলাম তার উচ্চতা ৪৫ মিটার এবং প্রস্থ ২৫.৪৫ মিটার। ২০০৪ খ্রিস্টাব্দে এই ধ্যানমগ্ন ভগবান বুদ্ধের মূর্তিটির নির্মাণ কার্য শুরু হয় এবং আজও এটি চলছে। শুনলাম এটি থাইল্যান্ডের তৃতীয় উচ্চতম বুদ্ধমূর্তি।
প্রাঙ্গনে রয়েছে অনেক ভাস্কর্য। ভগবান বুদ্ধের শায়িত, দণ্ডায়মান এবং উপবেশন অবস্থানের ভাস্কর্য , এছাড়াও রয়েছে বৌদ্ধ সন্ন্যাসীদের মূর্তি, ধরিত্রী মাতার মূর্তি ইত্যাদি।
আর দেখলাম গরুড়ের মূর্তি, ভারতীয় মহাকাব্য এবং পুরাণাদিতে বিষ্ণুর বাহন গরুড়, থাই ভাষায় ‘খ্র্রুট’ (Khrut) নামে পরিচিত, ‘খ্র্রুট’ এদেশের জাতীয় প্রতীক। একটু লক্ষ্য করলে দেখবেন ‘Visa on Arrival’ ফর্মটির উপরে এই প্রতীকটি রয়েছে।
এবার কারোণ (Karon beach) এবং কাটা (Kata beach) সমুদ্রসৈকতের ভিউ পয়েন্ট দেখে আজকের মতন আমরা রিসর্টে পৌঁছলাম। আমরা উঠেছিলাম কাটা ট্রানকুইল ভিলা-তে, রিসর্টটি থেকে কারোণ বিচের দূরত্ব ছিল পায়ে হেঁটে ৫-৭ মিনিট মতন।
আমরা ঠিক করলাম আজ আমরা নিজেরা রাত্রিকালীন আহারের বন্দোবস্ত করবো। আমাদের রিসোর্টটির সামনে ৪০০-৫০০ মিটারের মধ্যেই ছিল শপিং মার্ট ‘ম্যাক্রো’ (Makro), সবাই মিলে সেখানে গেলাম বাজার করতে। চিকেন, পেঁয়াজ, আদা, শশা, ধনে পাতা, জিরে-ধনের গুঁড়ো, চিকেন মশলা, তেল, নুন, কাঁচা লঙ্কা ইত্যাদি কিনে আনলাম। এবার আর কি? খুব পরিশ্রান্ত আমরা কেউই ছিলাম না, যেটুকু ছিলাম তাও কেটে গিয়েছিলো সুইমিং পুলে ঝাঁপিয়ে।  রাতের খাদ্যতালিকায় ছিল রুটি (আমরা টর্টিলা নিয়ে গিয়েছিলাম), চিকেন, স্যালাড, বাড়ি থেকে নিয়ে আসা আঁচার আর মিষ্টি ।

এবার বিশ্রাম, আগামীকাল আমাদের আন্দামান সাগরের বিভিন্ন দ্বীপ ঘোরার কথা।

জুলাই, ২০২৩

বি. দ্র. এই ভ্রমণ কাহিনীটি আমার ব্লগে ২৭শে জুলাই প্রকাশিত হয়েছিল, পুনরায় ভ্রমণ কাহিনীটি এই সাইটে প্রকাশিত হলো।

সম্পত ঘোষ (Sampat Ghosh)

Travel & Travelogue Blogs

Our Latest Travel & Travelogue Blogs

জব্বলপুর ভ্রমণ (Jabalpur Travel)

দীর্ঘদিন অনবরত কাজ করে বেশ হাঁফিয়ে উঠেছিলাম, অনেক দিন পর রাখী বা রক্ষাবন্ধনের ছুটি পাওয়া গেলো, পরদিন আবার রবিবার, কাজেই পরপর দু'দিন কর্মবিরতি, ঠিক করলাম জব্বলপুর থেকে ঘুরে আসবো।.....

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 22 September 2025
সিঙ্গাপুর: পর্ব-২ (Singapore: Part-2)

বন্ধুদের সাথে ঠিক করলাম, সম্মেলনের শেষ দিনে শেষ হওয়ার পর আমাদের হাতে কয়েক ঘন্টা সময় থাকবে, সেই সময় আমরা একটু ঘুরে দেখবো শহরটা। তবে একদিন একটু পর্যন্ত দুপুরে ঘুরে এলাম চাঙ্গি এয়ারপোর্ট। এই বিমানবন্দরটির মধ্যে রয়েছে একটি ট্রপিকাল ফরেস্টের ছোট সংস্করণ, যা অবশ্যই একটি মনোমুগ্ধকর দ্রষ্টব্য।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 4 Feb 2025
সিঙ্গাপুর: পর্ব-১ (Singapore: Part-1)

পূর্বে একাধিকবার উল্লেখ করেছি আমার ভ্রমণ অধিকাংশ সময়েই কর্মসূত্রে। এর একটা অসুবিধা হলো, ওই স্থানের অনেক দ্রষ্টব্য আমার সময়ের সংক্ষিপ্ততায় দেখা হয়ে ওঠেনা, আবার সুবিধা হলো, এমন কিছু দ্রষ্টব্য, বিশেষত ওই স্থান সম্পর্কিত এমন কিছু তথ্য (যা সম্পর্কে আমার আগ্রহ রয়েছে) জানা যায় বা আমার দেখা হয় যা হয়তো কেবলমাত্র পর্যটক হয়ে এলে দেখা হয়ে উঠতো না। গতবৎসর জুন মাসে একটি বিজ্ঞান সম্মেলনে যোগদান করতে গিয়েছিলাম সিঙ্গাপুরে, আর এই ভ্রমণ কাহিনীটি সেই বিষয়ে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 3 Feb 2025
রাজমহল: পর্ব-২ (Rajmahal: Part-2)

ঘুম ভাঙলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের শব্দে। বাইরে তখন খুবই কুয়াশা, হোটেলের ঘরের কাঁচের জানলা বাষ্পে পূর্ণ, কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না, অবশেষে জানলা খুলে কুচকাওয়াজ দেখছিলাম। তারপর প্রস্তুত হয়ে আমরা আমরা বেরোলাম স্থানীয় বিভিন্ন দ্রষ্টব্যস্থান গুলির উদ্দেশ্যে। গতকাল ছিল ঐতিহাসিক ভ্রমণ, আর আজ আমরা সাক্ষী থাকবো প্রাগৈতিহাসিক কালের কিছু নিদর্শনের। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
রাজমহল: পর্ব-১ (Rajmahal: Part-1)

মালদার নিকট মানিকচক ঘাট থেকে ভেসেলে গঙ্গা পার হয়ে আমরা পৌঁছলাম রাজমহল ঘাটে, তখন প্রায় ১'টা বাজে। মালদা ভ্রমণের পর এবার আমরা রাজমহল ঘুরব। ঝাড়খন্ড রাজ্যের সাহিবগঞ্জ জেলায় রাজমহল অবস্থিত, যা একদা মাল-পাহাড়িয়া উপজাতির গোষ্ঠী মাল রাজা শাসন করতেন। সকালে হোটেল থেকে প্রাতঃরাশ সেরেই বেরিয়েছিলাম আমরা।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
মালদা: পর্ব-৩ (Malda: Part-3)

হাবশী বংশের পরে বাংলার শাসনভার ন্যস্ত হয় হুসেন শাহী বংশের (১৪৯৪ থেকে ১৫৩৮ খ্রিস্টাব্দ) উপর। আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা।  বড়ো সোনা মসজিদ বা বারদুয়ারী মসজিদের নির্মাণ কার্য আলাউদ্দিন হুসেন শাহের সময়কালে আরম্ভ হলেও নির্মাণকার্যটি শেষ হয় নাসিরুদ্দিন নসরৎ শাহের আমলে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
মালদা: পর্ব-২ (Malda: Part-2)

গতকাল রেডিওতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো বেশ ভোরে। হোটেলে প্রাতঃরাশ সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত। আমরা পৌনে ন'টার মধ্যে প্রাতঃরাশ সেরে ন'টা নাগাদ বেরিয়ে পড়লাম। গতকালই আমি অটো-র জন্যে বলে রেখেছিলাম। সঠিক সময়ে আমাদের অটো চালক দাদা এসে গিয়েছিলেন। বর্তমানে মালদা শহরের দক্ষিণে গৌড় এবং উত্তরে রয়েছে পাণ্ডুয়া।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
মালদা: পর্ব-১ (Malda: Part-1)

সকাল ন'টায় কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট সঠিক সময় বিকাল ৩টে-তে মালদা টাউন পৌঁছলো। আর আমরা এসে পৌঁছলাম অতীতের মহানগর গৌড়ে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 28 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৬-পাটায়া (Thailand: Part-6-Pattaya)

আজ একটু বেলা করেই উঠলো সবাই। গত কয়েকদিন ধরে বেশ ভোর ভোরই উঠতে হচ্ছিলো সকলকে, আজ একটু বেশিক্ষন বিছানায় কাটানো যাচ্ছে, বেশ লাগছে। গতকাল একটি ফটো আমরা গাড়িতে ফেলে এসেছিলাম, তাই রুডিকে ফোন করে অনুরোধ করলাম সে যেন গতকালের গাড়িটিই আমাদের জন্যে আজকে পাঠায়, সেটিতেই আমরা যাবো পাটায়া।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৫-ব্যাংকক (Thailand: Part-5-Bangkok)

আজ আমাদের ব্যাঙ্কক ঘোরার প্রথম দিন। প্রথমে আমরা যাবো ম্যাকলং রেলস্টেশনে (Maeklong Station)। রেললাইনের দু'পাশে পসরা সাজিয়ে বাজার বসেছে।  ট্রেনটি যখন আসে দোকানগুলির উপর থেকে চাঁদোয়াগুলি সরিয়ে নেওয়া হয়, সংকীর্ণ লাইনটি বেয়ে রেলগাড়িটি স্টেশনে আসে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৪-ফুকেট থেকে ব্যাংকক (Thailand: Part-4-Phuket to Bangkok)

আজও ঘুম ভাঙলো ভোর ৫ টায়। আসলে থাইল্যান্ড সময় দক্ষিণ কোরিয়ার সময়ের থেকে ২ ঘন্টা পিছিয়ে, আমার বায়োলজিক্যাল ক্লক অনুসারে আমি বাড়িতে সকাল ৭ টায় উঠি, কাজেই এখানে তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যাচ্ছে। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-৩-ফুকেট থেকে বিভিন্ন দ্বীপ (Thailand: Part-3- Islands near Phuket)

আজ খুব ভোরে, প্রায় ৫ টা নাগাদ, ঘুম ভেঙে গিয়েছিলো। বাইরে তখনও অন্ধকার, বারান্দায় এসে বসলাম, একটু পরে আলো ফুটবে। বেশ ভালো লাগে ভোর হওয়া দেখতে। ৬টা নাগাদ সবাইকে ডেকে দিলাম, প্রাত্যহিক কাজ সেরে ফ্রেশ হয়ে চা-বিস্কুট খেয়ে আমরা অপেক্ষা করছিলাম। সাড়ে সাতটায় গাড়ি এলো আমাদের নিয়ে যেতে। আজ আমরা অনেকগুলি দ্বীপ ঘুরে দেখবো, সমুদ্র যাত্রা, সমুদ্রস্নান সবই হবে, কাজেই বাড়ি থেকে স্নান সেরে নেওয়ার প্রয়োজন ছিল না।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-২-ফুকেট (Thailand: Part-2-Phuket)

অন্তর্দেশীয় বহির্গমন বিমানবন্দরের তিনতলায় অবস্থিত। পূর্বেই বলেছি এবার আমাদের যাত্রা ফুকেটের উদ্দেশ্যে। বিমানবন্দরে নির্দিষ্ট বিমানের কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে, নিরাপত্তা পরীক্ষার পর যখন নির্দিষ্ট দ্বারের সামনে এসে পৌঁছলাম তখন হাতে বেশ কিছুটা সময় ছিল। মা বাবা'রা কলকাতা থেকে অনেক মিষ্টি নিয়ে এসেছিলেন, কয়েকটির সদ্গতি করে বিমানে চড়লাম।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
থাইল্যান্ড: পর্ব-১ (Thailand: Part-1)

প্রায় দীর্ঘ সাড়ে তিন বৎসর পর কয়েকদিনের ছুটিতে সপরিবারে গিয়েছিলাম থাইল্যান্ড। আগামী কয়েকটি পর্বে আমি আমাদের এই ভ্রমণ কাহিনীটি বিস্তারিত লিখব। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 25 Jan 2025
উহান ডাইরি (Wuhan Diary)

উহান আজ বিশ্ববাসীর কাছে খুব পরিচিত নাম। কোভিড-১৯ এই শহরেই প্রথম সংক্রামিত হয়েছিল। আমার এই শহরের সাথে পরিচয় তার কিছু পূর্বে, ২০১৮ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। একটি বিজ্ঞান সম্মেলনে যোগদান করতে ওই বছর মে মাসে আমি উহান শহরে যাই।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 23 Jan 2025
শঙ্করপুর (Shankarpur)

২০১৭ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম তাজপুর-শঙ্করপুর-দীঘা বেড়াতে। তাজপুর বেড়ানোর অভিজ্ঞতা সম্বন্ধে একটি ব্লগ আমি পূর্বে লিখেছি। আজকের ব্লগে আমি শঙ্করপুর বেড়ানোর অভিজ্ঞতা লিখবো। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
বালাঘাটের অদূরে ঐতিহাসিক স্থান লাঞ্জি (Lanji: A historical place near Balaghat)

বৈচিত্র্যময় ভারতবর্ষের মৃত্তিকার প্রতিটি কণায় কান পাতলে শোনা যায় তার ইতিহাস, লোকসংস্কৃতি, আর দর্শন। এই বৈচিত্র্যময়তার সাথে একাত্মতা অনুভব করেই আমরা সেইস্থানের মাহাত্ম্য অনুধাবন করি।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
সোবেকসান ট্রেক (Sobaeksan trek)

আমি যে খুব ট্রেকিং প্রিয় মানুষ তা নয়, তবে বিগত কয়েক বৎসর ধরে, মানে আমার দক্ষিণ কোরিয়ায় বসবাসের সময়কালের মধ্যে, বৎসরান্তে একবার গবেষণাগারের সকলের সাথে আমি কোনো না কোনো পর্বতে হাইকিং করতে যাই। করোনা মহামারীর পূর্বে ২০১৯ সালের ডিসেম্বর মাসে গিয়েছিলাম সোবেকসানে (সোবেক পর্বতে, কোরিয়ান 'সান' শব্দটির অর্থ পর্বত), আবার ২০২২ সালের ডিসেম্বর মাসেও আমরা গিয়েছিলাম ওই পর্বতে।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
ইতিহাসের পটভূমিতে রাজগীর: ফিরে দেখা (Rajgir in the Background of History: A travelogue )

এ ভ্রমণ বৃত্তান্ত আমার ছোটবেলার, আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। বাবার এক বন্ধুর পরিবারের সাথে আমরা গিয়েছিলাম রাজগীর। বাবাকে কখনওই বেড়ানোর দীর্ঘ পরিকল্পনা করতে দেখিনি, হঠাৎ করেই ঠিক করে ফেলতেন, কখনও টিকিট কেটে এনে বাড়িতে এসে আমাদের নিয়ে রওনা হতেন।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
একটা ছোট্ট ট্রিপ মুম্বইতে (A short trip to Mumbai)

মহানগরী মুম্বই, ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন এসে পৌঁছলাম দুপুর প্রায় গড়িয়ে গেছে। এবার সোজা হোটেল। সাকিনাকা-তে আমাদের হোটেল, বিমানবন্দর থেকে বেশি দূরে নয়। আমাদের ফেরার ফ্লাইট সকালে, তাই এই জায়গাটা বেশ সুবিধার হলো আমাদের জন্যে। মুম্বই শহরে দীর্ঘদিন আমি কাটিয়েছি, কলেজের পাঠ শেষ করে কর্মসূত্রে এ শহরে আমি এসেছিলাম।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
তাজপুরের জীবনধারা আর উন্নয়ন: একটি ভ্রমণ কাহিনী (Livelihood and Development of Tajpur: A travelogue)

পূর্ব মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত তাজপুর পশ্চিমবঙ্গের সৈকত পর্যটনের তুলনামূলক নতুন সংযোজন। দ্বাদশ পরিকল্পনা অনুসারে পশ্চিমবঙ্গের অন্তর্গত যে চারটি পর্যটন বর্তনী (Circuit) শনাক্তকরণ  করা হয়েছিল তার মধ্যে প্রথমটি সৈকত কেন্দ্রিক (দীঘা -শঙ্করপুর - তাজপুর  - জুনপুট - মন্দারমনি) আর আমাদের গন্তব্য তাজপুর, জেলে বসতির উপর আধারিত এই পর্যটন কেন্দ্র।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
মুর্শিদাবাদ ভ্রমণ-পর্ব-২ (Murshidabad-Part-2)

সিরাজের মৃত্যুতে অবসান হল আফসার বংশের, ভারতবর্ষের ভাগ্যাকাশে নেমে এলো সূর্যাস্ত। শুরু হল মীর জাফর বংশ, ইতিহাসে যা নাজাফী বংশ বলে পরিচিত। ২৪ শে জুন ১৭৫৭ খ্রিষ্টাব্দে যখন পলাশির যুদ্ধ শেষ হয় আর ২৯শে জুন মীর জাফর মুর্শিদাবাদের সিংহাসনে বসেন, রবার্ট ক্লাইভ যথার্থই বলেছিলেন এই জয় তাঁর নয় বরং এই জয় মীর জাফরের।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
মুর্শিদাবাদ ভ্রমণ-পর্ব-১ (Murshidabad-Part-1)

পড়ন্ত বেলাতেই এসে উপস্থিত হলাম অতীতের মহানগরী ‘মুক্সুবাদ’-এ। নগরীর বাঁ দিক দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, এই নগরের উত্থান তাকে ঘিরেই। নদীপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হেতুই মোঘল সম্রাট ঔরঙ্গজেব নিযুক্ত তৎকালীন বাঙলা, বিহার আর উড়িষ্যার সুবেদার (পরবর্তীকালে ‘নবাব নাজিম’) মুর্শিদকুলী খাঁ ঢাকা থেকে ভাগীরথীর উপকণ্ঠে মুক্সুবাদে রাজধানী স্থানান্তরিত করেন, তাঁর নামানুসারে নগরের নাম পরিবর্তিত হয়ে হল মুর্শিদাবাদ, সূচনা হল ভারতবর্ষের এক নতুন ইতিহাসের।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
বোলপুর শান্তিনিকেতন (Bolpur Santiniketan)

সকাল ১০ টা ১০ র শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া ছেড়ে যখন শান্তিনিকেতন পৌঁছালো তখন বেলা প্রায় সাড়ে বারোটা। বাইরে বেরিয়ে টোটো ধরে হোটেল পান্থনিবাসে পৌঁছলাম প্রায় দেড়টা নাগাদ।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 20 Jan 2025
পাঁচমাড়ি (Pachmarhi)

সময়ের অপ্রতুলতা জীবনধারণের সবক্ষেত্রে উপলব্ধি করলেও, বোধহয় সর্বাধিক প্রকট হয়ে ওঠে দৈনন্দিন ব্যস্ত জীবনের মধ্যে ভ্রমণের সময় অনুসন্ধানে। পাঁচমাড়ি ভ্রমণের সময়েও এর ব্যতিক্রম হয়নি।...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 13 Jan 2025
ইয়ংদক ক্র্যাব ভিলেজ এবং সামুদ্রিক খাদ্য (Yeongdeok Crab Village and Seafood)

আনদং বিশ্ববিদ্যালয় থেকে ইয়ংদেওক বা ইয়ংদক (Yeongdeok, South Korea) সমুদ্র সৈকতের দূরত্ব ৫৫-৬০ কিলোমিটারের মতন, সময় লাগে ঘন্টা খানেক। অপূর্ব সুন্দর সৈকতের পাশাপাশি ইয়ংদক বিখ্যাত তার মৎস বন্দর আর বিশেষত কাঁকড়ার জন্যে। ...

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 13 Jan 2025
হরিদ্বার (Haridwar )

যখন হরিদ্বার পৌঁছলাম ‘হর কি পাউরি’ ঘাটে সন্ধ্যারতি শুরু হয়ে গিয়েছে। ব্রহ্মকুণ্ডের সামনে প্রথমে মাতা গঙ্গার বন্দনা আর তারপর পুরোহিতগণ নদীমাতৃকার উদ্দেশ্যে আরতি করেন, অগণিত ভক্ত সেই মঙ্গলারতি দর্শন করে নিজেদের ধন্য মনে করেন।........

  • সম্পত ঘোষ (Sampat Ghosh)
  • 13 Jan 2025