সিঙ্গাপুর: পর্ব-২ (Singapore: Part-2)
সিঙ্গাপুর: পর্ব-২ (Singapore: Part-2)
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 4 Feb 2025
সিঙ্গাপুর:পর্ব-১-র পর,
সম্মেলনে পৌঁছে প্রথমেই দেখা হলো আমার পূর্ব পরিচিত কয়েকজনের সাথে। চারদিন ধরে চলবে সম্মেলন, এর মধ্যে একই সেশনে আমাদের দু’টি গবেষণাপত্র প্রেজেন্ট করার কথা। গবেষণাপত্র পাঠ, পোস্টার প্রেজেন্টেশন, আলোচনা চক্র, সম্পর্কিত বিভিন্ন বিষয়ের প্রদর্শনী – এসকল বর্তমানের সম্মেলনের উপাদান। এবারের সম্মেলনের একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয় হিসেবে ব্ল্যাক সোলজার ফ্লাই-র চাষ বেশ মনোযোগ আকর্ষণ করেছিল। সিঙ্গাপুর ভ্রমণের প্রথম পর্ব লেখার সময় এই বিষয়ে পাঠক-পাঠিকাগণ-কে সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিদিনই অনেক প্রবন্ধ শোনা, পোস্টারগুলি পড়া, বিভিন্ন মানুষের সাথে আলাপ-আলোচনা করা ইত্যাদি কাজ থাকে, এরই মাঝে নিজস্ব কিছু কাজও থাকে, কাজেই সেই দিনের অনুষ্ঠান সমাপ্ত না হওয়া পর্যন্ত বাইরে প্রায় বেড়ানো হয় না, এভাবেই কেটে গেলো আরও দু’টি দিন। যেহেতু এই লেখাটির মূল প্রতিপাদ্য বিষয় ভ্রমণ তাই সম্মেলনের গল্প শুনিয়ে অহেতুক লেখাটির আয়তন বাড়ালাম না, তবে ভবিষ্যতে নিশ্চই সেই বিষয়ে অন্য ব্লগে লিখবো। বন্ধুদের সাথে ঠিক করলাম, সম্মেলনের শেষ দিনে শেষ হওয়ার পর আমাদের হাতে কয়েক ঘন্টা সময় থাকবে, সেই সময় আমরা একটু ঘুরে দেখবো শহরটা। তবে একদিন দুপুরে ঘুরে এলাম চাঙ্গি এয়ারপোর্ট। এই বিমানবন্দরটির মধ্যে রয়েছে একটি ট্রপিকাল ফরেস্টের ছোট সংস্করণ, যা অবশ্যই একটি মনোমুগ্ধকর দ্রষ্টব্য।


অন্তিম দিন,
আজ সম্মেলনের শেষ দিন। সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যথাসময়ে প্রাত:রাশ সেরে এলাম। একটু বিলম্ব করেই বেরোতে হলো, আমার কাছে লাগেজ বলতে একটি ছোট ট্রলি, যা হ্যান্ড লাগেজ হিসেবেই বহন করা যায়। যাইহোক, একেবারে হোটেলে চেক আউট করে সম্মেলনের স্থানটিতে পৌঁছলাম। আজ অন্তিমদিন, মাত্র কয়েকটি বক্তব্য রয়েছে যার মধ্যে কয়েকটি আমি শুনবো। তারপর মধ্যাহ্নভোজন সেরে আমি ট্যাক্সি নিয়ে আমি পৌঁছলাম মার্লায়ন পার্কে (Merlion park), এখানেই ওঁরা আমার জন্যে অপেক্ষা করছে।
সিঙ্গাপুরের অন্যতম আইকনিক স্থান মার্লায়ন পার্ক, যেখানে সিংহ-মৎস্য আকৃতির বিখ্যাত মার্লায়ন ভাস্কর্যটি অবস্থিত। এটি সিঙ্গাপুরের প্রতীক এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ,যেখান থেকে মারিনা বে-এর সুন্দর দৃশ্য উপভোগ করা যায়।

১৯৩৩ খ্রিস্টাব্দে নির্মিত ক্লিফোর্ড পিয়ার একসময় সিঙ্গাপুরে অভিবাসী ও ব্যবসায়ীদের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো। এটি ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্ব বহন করে এবং বর্তমানে একটি বিলাসবহুল রেস্তোরাঁ ও ইভেন্ট ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।

প্রমন্টরি @ মারিনা বে একটি উন্মুক্ত স্থান, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট এবং খেলাধুলার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এটি জনপ্রিয় উৎসব ও ইভেন্টের কেন্দ্র।

গার্ডেনস বাই দ্য বে সিঙ্গাপুরের বিখ্যাত উদ্যান, যেখানে বিশাল সুপারট্রি গ্রোভ, জলবায়ু-নিয়ন্ত্রিত ক্লাউড ফরেস্ট ও ফ্লাওয়ার ডোম রয়েছে। এই উদ্যানটি সবুজায়ন ও প্রযুক্তির মিশেলে টেকসই নগর উন্নয়নের প্রতীক।


কোনো স্থানে বেড়ানোর সবথেকে সস্তা উপায় হলো গণ পরিবহন ব্যবহার করা। স্বাভাবিকভাবেই ট্যাক্সি-র ভাড়া তো বেশিই, আর আজকাল ইন্টারনেট থাকলে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই যাত্রাপথ জেনে নেওয়া যায়। কাজেই আমরাও সাবওয়ে-র মাধ্যমে পৌঁছলাম চায়না টাউন। সিঙ্গাপুরের চায়না টাউন ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি, মন্দির, বাজার ও স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। এখানে শ্রী মারিয়াম্মান মন্দির, বুদ্ধ টুথ রিলিক টেম্পল, এবং ঐতিহ্যবাহী দোকান ও খাবারের স্টল রয়েছে, যা সিঙ্গাপুরের বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে। শ্রী মারিয়াম্মান মন্দিরটি সিঙ্গাপুরের সবথেকে প্রাচীন হিন্দু মন্দির যা ১৮২৭ খ্রিস্টাব্দে নির্মিত হয়। এখানকার হিন্দু সমাজের কাছে এই মন্দিরের গুরুত্ব স্বাভাবিক কারণেই অসীম। মন্দিরের প্রবেশদ্বারের পার্শ্বে মন্দিরটি সম্বন্ধে বিস্তারিত তথ্যের উল্লেখ রয়েছে ।

এবার বেশ খিদে পেয়েছে, একটি চীনা রেস্তোরাঁতে ঢুকলাম, চিকেন আর ভাত অর্ডার দেওয়া হলো, যথা সময়ে ডাক পড়লো, আমরা খাবারের প্লেট নিয়ে টেবিলে বসলাম। থাইল্যান্ডের একজন সহকর্মী বাড়ি থেকে তাঁর মায়ের প্রস্তুত করা আঁচার নিয়ে এসেছিলেন, আর কি, আমি তা দিয়েই এক বাটি ভাত খেয়ে নিলাম।

খাওয়া দাওয়া সারা হলো, এবার চায়না টাউনের পথে পথে ঘোরা। শহরের রাস্তায় ঘুরে বেড়ালে তবেই তো তাকে চেনা যায়, বোঝা যায়। এবার সিঙ্গাপুর নদী দেখার জন্যে এসে উপস্থিত হলাম রিভার ভ্যালি রোডে। নদীতে ছোট ছোট লঞ্চ চলছে, পর্যটক লঞ্চে চড়ে আনন্দ উপভোগ করতে পারেন। আমরা হেঁটে হেঁটে রিভার ভ্যালি রোড ধরে ঘুরছিলাম।

প্রায় সারাদিন অনেকটা ঘুরে ঘুরে ক্লান্তবোধ হচ্ছে। আমার বন্ধুরা যে হোটেলটিতে উঠেছেন তা শহরের মধ্যভাগে অবস্থিত। আমি তো হোটেল সকালেই ছেড়ে এসেছিলাম, তাঁদেরই পরামর্শে তাঁদের হোটেলে গিয়ে স্নান করে একটু ফ্রেশ হলাম। এবার বিমানবন্দর যেতে হবে। আমার বিমান ভোররাতে, বিমানবন্দরে যাওয়ার জন্যে গ্র্যাব (এটি ট্যাক্সি রিসার্ভ করার একটি অ্যাপ যা সিঙ্গাপুরে চলে, থাইল্যান্ডেও এটি চলে) অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করলাম। হোটেলের নিচেই ছিল ট্যাক্সি স্ট্যান্ড, আমিও সেই স্থানেই অপেক্ষা করছিলাম। দেখলাম আমার গাড়িটি প্রায় এসে পড়েছে, ওই স্থান থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে রয়েছে, সাথে সাথেই একটি ট্যাক্সি এসে দাঁড়ালো, আমি জিজ্ঞেসা করলাম বিমানবন্দর কিনা, সে হ্যাঁ বলতেই বন্ধু দু’জনকে বিদায় জানিয়ে আমি উঠে পড়লাম। মিনিট খানেক যেতেই, আমার মোবাইল এ নোটিফিকেশন এলো যে আমার বুক করা ট্যাক্সিটি যথাস্থানে এসে পৌঁছেছে এবং আমার জন্যে অপেক্ষা করছে। তবে এটা কোন ট্যাক্সি, যাতে আমি চলেছি ! সত্যি তো, আমার খেয়াল হয়নি যে উঠে আমি কোনো OTP নম্বরও চালককে বলতে হয়নি। আমি বুক করা ট্যাক্সিটির নম্বর জানি, সেটা মিলিয়েই তো উঠেছি, তবুও পুনরায় চালককে তাঁর গাড়ির নম্বরটি জিজ্ঞেস করলাম, সে তো সহজে বোঝে না, বারবার বলে গাড়ি নম্বর দিয়ে আমি কি করবো, তবে ভিতরেও গাড়ি নম্বরটি থাকে, দেখলাম, প্রথম দুটো সংখ্যা ঠিক থাকলেও, শেষ দুটি সংখ্যা উল্টো, এ তো আমার ভুল, আমিই তাড়াহুড়োতে নম্বরটি ভুল করে ফেলেছিলাম। ইতিমধ্যে আমার বুক করা টাক্সিক্সচালক আমাকে ফোন করেছিলেন, আমি তাঁকে বুঝিয়ে বললাম যে আমার দেখার ভুলের কারণে আমি ভুল গাড়িতে উঠে পড়েছি, বলাই বাহুল্য, এতে তিনি খুশি হলেন না, তবে বুকিং ক্যানসেল করে দিতে বললেন, আমিও তাই করলাম। আমার বেশ খারাপ লেগেছিলো, যে ট্যাক্সিতে আমি বিমানবন্দরে যাচ্ছিলাম, তিনি তা উপলব্ধি করতে পেরেছিলেন, আমাকে বিমানবন্দরে পৌঁছে হাসিমুখে বিদায় দিলেন। এবার বাড়ি ফেরার পালা, কোনো স্থান থেকে বাড়ি ফেরাটা আমার সবথেকে ভালো লাগে আসলে বাড়িটি আমার সবথেকে বেশি ভালোলাগার জায়গা।
জুন, ২০২৪
Travel & Travelogue Blogs
Our Latest Travel & Travelogue Blogs
দীর্ঘদিন অনবরত কাজ করে বেশ হাঁফিয়ে উঠেছিলাম, অনেক দিন পর রাখী বা রক্ষাবন্ধনের ছুটি পাওয়া গেলো, পরদিন আবার রবিবার, কাজেই পরপর দু'দিন কর্মবিরতি, ঠিক করলাম জব্বলপুর থেকে ঘুরে আসবো।.....
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 22 September 2025
বন্ধুদের সাথে ঠিক করলাম, সম্মেলনের শেষ দিনে শেষ হওয়ার পর আমাদের হাতে কয়েক ঘন্টা সময় থাকবে, সেই সময় আমরা একটু ঘুরে দেখবো শহরটা। তবে একদিন একটু পর্যন্ত দুপুরে ঘুরে এলাম চাঙ্গি এয়ারপোর্ট। এই বিমানবন্দরটির মধ্যে রয়েছে একটি ট্রপিকাল ফরেস্টের ছোট সংস্করণ, যা অবশ্যই একটি মনোমুগ্ধকর দ্রষ্টব্য।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 4 Feb 2025
পূর্বে একাধিকবার উল্লেখ করেছি আমার ভ্রমণ অধিকাংশ সময়েই কর্মসূত্রে। এর একটা অসুবিধা হলো, ওই স্থানের অনেক দ্রষ্টব্য আমার সময়ের সংক্ষিপ্ততায় দেখা হয়ে ওঠেনা, আবার সুবিধা হলো, এমন কিছু দ্রষ্টব্য, বিশেষত ওই স্থান সম্পর্কিত এমন কিছু তথ্য (যা সম্পর্কে আমার আগ্রহ রয়েছে) জানা যায় বা আমার দেখা হয় যা হয়তো কেবলমাত্র পর্যটক হয়ে এলে দেখা হয়ে উঠতো না। গতবৎসর জুন মাসে একটি বিজ্ঞান সম্মেলনে যোগদান করতে গিয়েছিলাম সিঙ্গাপুরে, আর এই ভ্রমণ কাহিনীটি সেই বিষয়ে।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 3 Feb 2025
ঘুম ভাঙলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের শব্দে। বাইরে তখন খুবই কুয়াশা, হোটেলের ঘরের কাঁচের জানলা বাষ্পে পূর্ণ, কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না, অবশেষে জানলা খুলে কুচকাওয়াজ দেখছিলাম। তারপর প্রস্তুত হয়ে আমরা আমরা বেরোলাম স্থানীয় বিভিন্ন দ্রষ্টব্যস্থান গুলির উদ্দেশ্যে। গতকাল ছিল ঐতিহাসিক ভ্রমণ, আর আজ আমরা সাক্ষী থাকবো প্রাগৈতিহাসিক কালের কিছু নিদর্শনের। ...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 28 Jan 2025
মালদার নিকট মানিকচক ঘাট থেকে ভেসেলে গঙ্গা পার হয়ে আমরা পৌঁছলাম রাজমহল ঘাটে, তখন প্রায় ১'টা বাজে। মালদা ভ্রমণের পর এবার আমরা রাজমহল ঘুরব। ঝাড়খন্ড রাজ্যের সাহিবগঞ্জ জেলায় রাজমহল অবস্থিত, যা একদা মাল-পাহাড়িয়া উপজাতির গোষ্ঠী মাল রাজা শাসন করতেন। সকালে হোটেল থেকে প্রাতঃরাশ সেরেই বেরিয়েছিলাম আমরা।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 28 Jan 2025
হাবশী বংশের পরে বাংলার শাসনভার ন্যস্ত হয় হুসেন শাহী বংশের (১৪৯৪ থেকে ১৫৩৮ খ্রিস্টাব্দ) উপর। আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। বড়ো সোনা মসজিদ বা বারদুয়ারী মসজিদের নির্মাণ কার্য আলাউদ্দিন হুসেন শাহের সময়কালে আরম্ভ হলেও নির্মাণকার্যটি শেষ হয় নাসিরুদ্দিন নসরৎ শাহের আমলে।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 28 Jan 2025
গতকাল রেডিওতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো বেশ ভোরে। হোটেলে প্রাতঃরাশ সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত। আমরা পৌনে ন'টার মধ্যে প্রাতঃরাশ সেরে ন'টা নাগাদ বেরিয়ে পড়লাম। গতকালই আমি অটো-র জন্যে বলে রেখেছিলাম। সঠিক সময়ে আমাদের অটো চালক দাদা এসে গিয়েছিলেন। বর্তমানে মালদা শহরের দক্ষিণে গৌড় এবং উত্তরে রয়েছে পাণ্ডুয়া।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 28 Jan 2025
সকাল ন'টায় কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট সঠিক সময় বিকাল ৩টে-তে মালদা টাউন পৌঁছলো। আর আমরা এসে পৌঁছলাম অতীতের মহানগর গৌড়ে।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 28 Jan 2025
আজ একটু বেলা করেই উঠলো সবাই। গত কয়েকদিন ধরে বেশ ভোর ভোরই উঠতে হচ্ছিলো সকলকে, আজ একটু বেশিক্ষন বিছানায় কাটানো যাচ্ছে, বেশ লাগছে। গতকাল একটি ফটো আমরা গাড়িতে ফেলে এসেছিলাম, তাই রুডিকে ফোন করে অনুরোধ করলাম সে যেন গতকালের গাড়িটিই আমাদের জন্যে আজকে পাঠায়, সেটিতেই আমরা যাবো পাটায়া।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 25 Jan 2025
আজ আমাদের ব্যাঙ্কক ঘোরার প্রথম দিন। প্রথমে আমরা যাবো ম্যাকলং রেলস্টেশনে (Maeklong Station)। রেললাইনের দু'পাশে পসরা সাজিয়ে বাজার বসেছে। ট্রেনটি যখন আসে দোকানগুলির উপর থেকে চাঁদোয়াগুলি সরিয়ে নেওয়া হয়, সংকীর্ণ লাইনটি বেয়ে রেলগাড়িটি স্টেশনে আসে।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 25 Jan 2025
আজও ঘুম ভাঙলো ভোর ৫ টায়। আসলে থাইল্যান্ড সময় দক্ষিণ কোরিয়ার সময়ের থেকে ২ ঘন্টা পিছিয়ে, আমার বায়োলজিক্যাল ক্লক অনুসারে আমি বাড়িতে সকাল ৭ টায় উঠি, কাজেই এখানে তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যাচ্ছে। ...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 25 Jan 2025
আজ খুব ভোরে, প্রায় ৫ টা নাগাদ, ঘুম ভেঙে গিয়েছিলো। বাইরে তখনও অন্ধকার, বারান্দায় এসে বসলাম, একটু পরে আলো ফুটবে। বেশ ভালো লাগে ভোর হওয়া দেখতে। ৬টা নাগাদ সবাইকে ডেকে দিলাম, প্রাত্যহিক কাজ সেরে ফ্রেশ হয়ে চা-বিস্কুট খেয়ে আমরা অপেক্ষা করছিলাম। সাড়ে সাতটায় গাড়ি এলো আমাদের নিয়ে যেতে। আজ আমরা অনেকগুলি দ্বীপ ঘুরে দেখবো, সমুদ্র যাত্রা, সমুদ্রস্নান সবই হবে, কাজেই বাড়ি থেকে স্নান সেরে নেওয়ার প্রয়োজন ছিল না।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 25 Jan 2025
অন্তর্দেশীয় বহির্গমন বিমানবন্দরের তিনতলায় অবস্থিত। পূর্বেই বলেছি এবার আমাদের যাত্রা ফুকেটের উদ্দেশ্যে। বিমানবন্দরে নির্দিষ্ট বিমানের কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে, নিরাপত্তা পরীক্ষার পর যখন নির্দিষ্ট দ্বারের সামনে এসে পৌঁছলাম তখন হাতে বেশ কিছুটা সময় ছিল। মা বাবা'রা কলকাতা থেকে অনেক মিষ্টি নিয়ে এসেছিলেন, কয়েকটির সদ্গতি করে বিমানে চড়লাম।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 25 Jan 2025
প্রায় দীর্ঘ সাড়ে তিন বৎসর পর কয়েকদিনের ছুটিতে সপরিবারে গিয়েছিলাম থাইল্যান্ড। আগামী কয়েকটি পর্বে আমি আমাদের এই ভ্রমণ কাহিনীটি বিস্তারিত লিখব। ...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 25 Jan 2025
উহান আজ বিশ্ববাসীর কাছে খুব পরিচিত নাম। কোভিড-১৯ এই শহরেই প্রথম সংক্রামিত হয়েছিল। আমার এই শহরের সাথে পরিচয় তার কিছু পূর্বে, ২০১৮ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। একটি বিজ্ঞান সম্মেলনে যোগদান করতে ওই বছর মে মাসে আমি উহান শহরে যাই।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 23 Jan 2025
২০১৭ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম তাজপুর-শঙ্করপুর-দীঘা বেড়াতে। তাজপুর বেড়ানোর অভিজ্ঞতা সম্বন্ধে একটি ব্লগ আমি পূর্বে লিখেছি। আজকের ব্লগে আমি শঙ্করপুর বেড়ানোর অভিজ্ঞতা লিখবো। ...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
বৈচিত্র্যময় ভারতবর্ষের মৃত্তিকার প্রতিটি কণায় কান পাতলে শোনা যায় তার ইতিহাস, লোকসংস্কৃতি, আর দর্শন। এই বৈচিত্র্যময়তার সাথে একাত্মতা অনুভব করেই আমরা সেইস্থানের মাহাত্ম্য অনুধাবন করি।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
আমি যে খুব ট্রেকিং প্রিয় মানুষ তা নয়, তবে বিগত কয়েক বৎসর ধরে, মানে আমার দক্ষিণ কোরিয়ায় বসবাসের সময়কালের মধ্যে, বৎসরান্তে একবার গবেষণাগারের সকলের সাথে আমি কোনো না কোনো পর্বতে হাইকিং করতে যাই। করোনা মহামারীর পূর্বে ২০১৯ সালের ডিসেম্বর মাসে গিয়েছিলাম সোবেকসানে (সোবেক পর্বতে, কোরিয়ান 'সান' শব্দটির অর্থ পর্বত), আবার ২০২২ সালের ডিসেম্বর মাসেও আমরা গিয়েছিলাম ওই পর্বতে।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
এ ভ্রমণ বৃত্তান্ত আমার ছোটবেলার, আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। বাবার এক বন্ধুর পরিবারের সাথে আমরা গিয়েছিলাম রাজগীর। বাবাকে কখনওই বেড়ানোর দীর্ঘ পরিকল্পনা করতে দেখিনি, হঠাৎ করেই ঠিক করে ফেলতেন, কখনও টিকিট কেটে এনে বাড়িতে এসে আমাদের নিয়ে রওনা হতেন।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
মহানগরী মুম্বই, ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন এসে পৌঁছলাম দুপুর প্রায় গড়িয়ে গেছে। এবার সোজা হোটেল। সাকিনাকা-তে আমাদের হোটেল, বিমানবন্দর থেকে বেশি দূরে নয়। আমাদের ফেরার ফ্লাইট সকালে, তাই এই জায়গাটা বেশ সুবিধার হলো আমাদের জন্যে। মুম্বই শহরে দীর্ঘদিন আমি কাটিয়েছি, কলেজের পাঠ শেষ করে কর্মসূত্রে এ শহরে আমি এসেছিলাম।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
পূর্ব মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত তাজপুর পশ্চিমবঙ্গের সৈকত পর্যটনের তুলনামূলক নতুন সংযোজন। দ্বাদশ পরিকল্পনা অনুসারে পশ্চিমবঙ্গের অন্তর্গত যে চারটি পর্যটন বর্তনী (Circuit) শনাক্তকরণ করা হয়েছিল তার মধ্যে প্রথমটি সৈকত কেন্দ্রিক (দীঘা -শঙ্করপুর - তাজপুর - জুনপুট - মন্দারমনি) আর আমাদের গন্তব্য তাজপুর, জেলে বসতির উপর আধারিত এই পর্যটন কেন্দ্র।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
সিরাজের মৃত্যুতে অবসান হল আফসার বংশের, ভারতবর্ষের ভাগ্যাকাশে নেমে এলো সূর্যাস্ত। শুরু হল মীর জাফর বংশ, ইতিহাসে যা নাজাফী বংশ বলে পরিচিত। ২৪ শে জুন ১৭৫৭ খ্রিষ্টাব্দে যখন পলাশির যুদ্ধ শেষ হয় আর ২৯শে জুন মীর জাফর মুর্শিদাবাদের সিংহাসনে বসেন, রবার্ট ক্লাইভ যথার্থই বলেছিলেন এই জয় তাঁর নয় বরং এই জয় মীর জাফরের।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
পড়ন্ত বেলাতেই এসে উপস্থিত হলাম অতীতের মহানগরী ‘মুক্সুবাদ’-এ। নগরীর বাঁ দিক দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, এই নগরের উত্থান তাকে ঘিরেই। নদীপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হেতুই মোঘল সম্রাট ঔরঙ্গজেব নিযুক্ত তৎকালীন বাঙলা, বিহার আর উড়িষ্যার সুবেদার (পরবর্তীকালে ‘নবাব নাজিম’) মুর্শিদকুলী খাঁ ঢাকা থেকে ভাগীরথীর উপকণ্ঠে মুক্সুবাদে রাজধানী স্থানান্তরিত করেন, তাঁর নামানুসারে নগরের নাম পরিবর্তিত হয়ে হল মুর্শিদাবাদ, সূচনা হল ভারতবর্ষের এক নতুন ইতিহাসের।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
সকাল ১০ টা ১০ র শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া ছেড়ে যখন শান্তিনিকেতন পৌঁছালো তখন বেলা প্রায় সাড়ে বারোটা। বাইরে বেরিয়ে টোটো ধরে হোটেল পান্থনিবাসে পৌঁছলাম প্রায় দেড়টা নাগাদ।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 20 Jan 2025
সময়ের অপ্রতুলতা জীবনধারণের সবক্ষেত্রে উপলব্ধি করলেও, বোধহয় সর্বাধিক প্রকট হয়ে ওঠে দৈনন্দিন ব্যস্ত জীবনের মধ্যে ভ্রমণের সময় অনুসন্ধানে। পাঁচমাড়ি ভ্রমণের সময়েও এর ব্যতিক্রম হয়নি।...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 13 Jan 2025
আনদং বিশ্ববিদ্যালয় থেকে ইয়ংদেওক বা ইয়ংদক (Yeongdeok, South Korea) সমুদ্র সৈকতের দূরত্ব ৫৫-৬০ কিলোমিটারের মতন, সময় লাগে ঘন্টা খানেক। অপূর্ব সুন্দর সৈকতের পাশাপাশি ইয়ংদক বিখ্যাত তার মৎস বন্দর আর বিশেষত কাঁকড়ার জন্যে। ...
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 13 Jan 2025
যখন হরিদ্বার পৌঁছলাম ‘হর কি পাউরি’ ঘাটে সন্ধ্যারতি শুরু হয়ে গিয়েছে। ব্রহ্মকুণ্ডের সামনে প্রথমে মাতা গঙ্গার বন্দনা আর তারপর পুরোহিতগণ নদীমাতৃকার উদ্দেশ্যে আরতি করেন, অগণিত ভক্ত সেই মঙ্গলারতি দর্শন করে নিজেদের ধন্য মনে করেন।........
- সম্পত ঘোষ (Sampat Ghosh)
- 13 Jan 2025